দেবব্রত মণ্ডল, বারুইপুর: স্বাস্থ্যভবন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতদের নাম সৌরভ দে এবং রাজা চট্টোপাধ্যায়। সৌরভ সোনারপুরের বাসিন্দা। অন্যদিকে, রাজার বাড়ি টালিগঞ্জে।
পুলিশ সূত্রে খবর, স্বাস্থ্যভবন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে বেকার যুবক-যুবতীদের ফোন করতেন দুই অভিযুক্ত। চাকরি পাইয়ে দেওয়ার নামে চাওয়া হত মোটা অঙ্কের টাকা। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ। অবশেষে বুধবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। কীভাবে কাজ করত এই প্রতারণা চক্রটি?জানা গিয়েছে, ধৃতরা প্রথমে নিজেদের ‘প্রভাবশালী’ বলে দাবি করতেন। তারপর তাঁরা স্বাস্থ্যভবন এবং বিভিন্ন নামী হাসপাতালের নিয়োগপত্র দেখাতেন। দাবি করতেন, টাকা দিলেই মিলবে চাকরি। আর চাকরিপ্রার্থীরা সেই টোপে পা দিলেই অভিযুক্তরা তাঁদের থেকে হাতিয়ে নিতেন লক্ষ লক্ষ টাকা। তারপর তাঁদের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখতেন না বলে অভিযোগ।
বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।এছাড়াও তাঁদের মোবাইল, ল্যাপটপ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এর নেপথ্যে আর কেউ জড়িত রয়েছেন কিনা তাৃ-ও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
সর্বশেষ খবর
-
আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নে ভয়ংকর হড়পা বান! অন্তত ২০ জন নিখোঁজ, মৃত্যুর আশঙ্কা
-
যুক্তরাষ্ট্র ওপেনে ইন্দ্রপতন! দু’দশক পর প্রথম রাউন্ডে চোখের জলে বিদায় জোকোভিচের
-
শিয়ালদহ স্টেশনে নেই পর্যাপ্ত জল, কাজ করেনি অগ্নি নির্বাপণ ব্যবস্থাও, দমকলের অভিযোগে কী যুক্তি রেলের?
-
‘চিনা সরকারই দায়ী’, নেপাল বিপর্যয় থেকে বেঁচে ফিরে বেজিংকে দুষছেন উত্তরপাড়ার পর্যটক
-
রেললাইনের ফিটনেস চেক! দুর্ঘটনা এড়াতে বিরাট উদ্যাগ রেলের, শিয়ালদহে ট্র্যাকের স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ মেশিন