Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Elephant

‘শক্তিমান’ রামলাল! ঝাড়গ্রামে ২৪ ঘণ্টায় হাতির হানায় প্রাণ গেল দু’জনের

ঝাড়গ্রামেই দাঁতালের হানায় মর্মান্তিক ঘটনা। ২৪ ঘণ্টার মধ্যে প্রাণ গেল দু'জনের।

সুনীপা চক্রবর্তী
সুনীপা চক্রবর্তী

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ১৭:০৩

link
সুনীপা চক্রবর্তী
সুনীপা চক্রবর্তী

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ১৭:০৩

options
link
‘শক্তিমান’ রামলাল! ঝাড়গ্রামে ২৪ ঘণ্টায় হাতির হানায় প্রাণ গেল দু’জনের zoom
শুঁড়ের গুঁতোয় গাড়ি ঠেলে নিয়ে গেল রামলাল। নিজস্ব ছবি।
Advertisement

ঝাড়গ্রামের ‘রাজা’। ‘রামলাল’ যেন একাই একশো! তার শুঁড়ের গোঁতোয় গড়গড়িয়ে এগিয়ে গেল লোধাশুলি রেঞ্জের গাড়ি। সমাজমাধ্যমে ভাইরাল ‘শক্তিমান’ রামলালের ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ঝাড়গ্রামের জঙ্গলে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি শুঁড় দিয়ে ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছে রামলাল। গাড়ি খানিকটা এগিয়ে গেলেও তাতে মন ভরেনি ‘দস্যি’ রামলালের। শুঁড় দিয়ে গাড়ি ঠেলে বেশ কিছু দূর এগিয়ে দেয় সে। যদিও গাড়ির ভিতরে চালক ছিল কি না তা স্পষ্ট নয়। জঙ্গলে ‘বাহুবলী’ রামলালের কীর্তি দেখে অবাক নেটিজেনদের।

অন্যদিকে ঝাড়গ্রামেই দাঁতালের হানায় মর্মান্তিক ঘটনা। ২৪ ঘণ্টার মধ্যে প্রাণ গেল দু’জনের। বৃহস্পতিবার সকালে মাণিকপাড়া রেঞ্জের সাতপাটি এলাকায় হাতির হানায় মৃত্যু হয় এক যুবকের। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মঙ্গল মুর্মু (৩৩)। কংসাবতী নদীর কাছে একটি গাছের তলায় বসে বিশ্রাম নেওয়ার সময় একটি হাতি আচমকা তাঁকে তাড়া করে। ভয়ে পালানোর সময় শুঁড়ে পেঁচিয়ে ধরে তুলে আছাড় মারে ওই যুবককে। ঘটনাস্থলেই গুরুতর ভাবে আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে বুধবারও লোধাশুলি রেঞ্জের পূর্ণাপানির জঙ্গলে হাতি দেখতে গিয়ে হাতির হানায় মৃত্যু হয়েছে বছর উনিশের নীতিশ মাহাতোর। এদিকে বন দপ্তরের দাবি, বার বার সচেতন করার পরেও জঙ্গলে হাতি দেখতে চলে যায় সাধারণ মানুষ। যার জেরে এই ঘটনাগুলি ঘটছে।

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.