Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Bardhaman

বর্ধমানে ছেলেধরা সন্দেহে ২ যুবককে ‘গণপিটুনি’, পুলিশি জিজ্ঞাসাবাদে নাবালক পাচারচক্রের হদিশ!

অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ, শনিবার ধৃতদের আদালতে পেশ করা হবে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পিছনে আর কে বা কারা যুক্ত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ১৫:১২

link
সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ১৫:১২

options
link
বর্ধমানে ছেলেধরা সন্দেহে ২ যুবককে ‘গণপিটুনি’, পুলিশি জিজ্ঞাসাবাদে নাবালক পাচারচক্রের হদিশ! zoom
প্রতীকী ছবি।
Advertisement

বর্ধমানে ছেলেধরা সন্দেহে দুই যুবককে গণপিটুনি! তারপর পুলিশের হাতে তাদের তুলে দেন উত্তেজিত জনতা। দু’জনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই নাবালক পাচারচক্রের সন্ধান পেল পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ, শনিবার ধৃতদের আদালতে পেশ করা হবে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পিছনে আর কে বা কারা যুক্ত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

ধৃত দুই যুবকের নাম বাবলু শেখ (৪৪) ও শেখ মোবারক (৩২)। বাবলু মালদহের কালিয়াচকের দক্ষিণ লক্ষ্মীপুরের বাসিন্দা। মোবারকের বাড়ি বর্ধমানের গলসিতে। শুক্রবার রাতে বর্ধমান থানা এলাকায় স্থানীয়রা তাদের ছেলেধরা সন্দেহে পাকড়াও করেন। দুই যুবককে মারধর করা হয়। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়।

Advertisement

কী করে মিলল নাবালক পাচারচক্রের হদিশ? চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বর্ধমানেরই শেখ রহিম অভিযোগ করেন, তাঁর ছেলে শেখ জসিমকে অপহরণ করা হয়েছে। তদন্ত শুরু করে পুলিশ। এ দিকে কোনও মতে ‘গোপন ডেরা’ থেকে পালিয়ে আসতে সক্ষম হয় নাবালক। সে বাড়ি ফিরে জানায়, একটি গোপন ডেরায় তাকে লুকিয়ে রাখা হয়েছিল। মারধর ও অত্যাচারের অভিযোগও করে। পাশাপাশি সে আরও জানায়, তার মতো অনেক নাবালককে ওই জায়গায় আটকে রাখা হয়েছে।

এ দিকে শুক্রবার রাতে অভিযুক্ত ২ যুবককে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে জসিমকে এই দুই যুবকই অপহরণ করে ছিল। তারপরই তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, নাবালকদের ভুল বুঝিয়ে বা অপহরণ করে অপরাধমূলক কাজে ব্যবহার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের হেফাজতে নিয়ে আরও তথ্য জেনে কোনও নাবালক সত্যি আটকে থাকলে তাদের উদ্ধার করা হবে। পাশাপাশি এই চক্রে কে বা কারা, জড়িত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.