তোলাবাজি, দাদাগিরি ও প্রতারণার অভিযোগে এবার পুলিশের জালে দুর্গাপুর পুরসভার দুই প্রাক্তন কাউন্সিলর। বৃহস্পতিবার অভিযান চালিয়ে দুর্গাপুর (Durgapur) থানার পুলিশ গ্রেপ্তার করে হীরা বাউরী ও মানস রায়কে। শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। এদিকে পুরনো খুনের মামলায় মুর্শিদাবাদে গ্রেপ্তার এক তৃণমূলের ব্লক সভাপতি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের ফরিদপুরের বাসিন্দা হীরা বাউরীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তোলাবাজি, দাদাগিরি অভিযোগ উঠছিল। অন্যদিকে, গোপালমাঠের বাসিন্দা মানস রায়ের বিরুদ্ধেও একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগ উঠছিল। বারবার তাঁদের বিরুদ্ধে সরব হয়েছিলেন স্থানীয়রা। সম্প্রতি পুলিশের তরফে জেলায় জেলায় তোলাবাজি ও গুন্ডাগিরির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়েছে। সেই আবহেই দুর্গাপুর থানার এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন:
পুলিশের দাবি, এলাকায় যারা দাদাগিরি, তোলাবাজি ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে আগামী দিনেও লাগাতার অভিযান চলবে। প্রাক্তন কাউন্সিলর মানষ রায় এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। এদিকে পুরনো খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদের এক তৃণমূলের ব্লক সভাপতিকে। ধৃতের নাম মহম্মদ এনায়েতউল্লাহ। নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এনায়েত। নবগ্রামের পাঁচগ্রামের বাসিন্দা তিনি। দীর্ঘদিন থেকে নবগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি এনায়েত। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে নবগ্রাম থানার পুলিশ। ২০২৩ সালে মেহেবুব শেখ নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এনায়েত। সেই খুনের ঘটনার পাশাপাশি আগ্নেয়াস্ত্র মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্টেশনের জলে ই-কোলাই ব্যাকটেরিয়া! ক্যাগ রিপোর্ট দেখেই কড়া ‘অ্যাকশন’ রেলমন্ত্রীর
-
‘প্রথম’ মরশুমেই চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার, অবশেষে ক্রিকেটে সাফল্যে আবেগে ভাসলেন গোয়েঙ্কা
-
মার্কিন সেনাকে হত্যায় ২৮ লক্ষ টাকা পুরস্কার, মহিলাদের ক্ষেত্রে দ্বিগুণ! ঘোষণা ইরানের
-
১০ বছর পর কোয়েলের ‘ঘর ওয়াপসি’! পরমব্রতর সঙ্গে ফের জুটিতে? চর্চা তুঙ্গে
-
‘ককরোচ’ সমর্থকের বাবার মৃত্যুতে রাজ্যজুড়ে প্রতিবাদে এসএফআই, বাঁকুড়া যাচ্ছেন সিজেপি প্রতিনিধিরা