ছাদে ফুল তুলতে গিয়েছিলেন গৃহবধূ। এদিকে বিদ্যুৎবাহী একটি খোলা তার কোনওভাবে যুক্ত হয়ে গিয়েছিল ছাদে থাকা কাপড়জামা মেলার তারে। সেই তার ছুঁতেই ঘটে বিপত্তি। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন মাঝবয়সী সাথী মিত্র। ওই ঘটনা দেখে সাথীকে বাঁচাতে গিয়েছিলেন দেওর ও বউদি। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। আক্রান্ত দু’জনকে রক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মনোজ মিত্রও। পরে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়ে দেন মনোজ মিত্র ও আদরী মিত্র আগেই মারা গিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালেই ভর্তি সাথী মিত্র। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) রায়নায়।
মনোজ ও সাথী সম্পর্কে স্বামী-স্ত্রী। মনোজের ভ্রাতৃবধূ বছর ৩৪ বয়সের আদরী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই পরিবার একসঙ্গে একই বাড়িতে থাকে। ওই বাড়ির দোতলার ছাদে নির্মাণকাজ চলছিল। পাশাপাশি চলছিল বিদ্যুতের লাইনের কাজও। গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বৃষ্টি চলছে। এদিকে কোনওভাবে একটি ইলেকট্রিকের লাইনে বিদ্যুৎ সংযোগ চলে এসেছিল। সেই বিষয়য়ি ঘুণাক্ষরে টের পাননি ওই বাড়ির সদস্যরা।
আরও পড়ুন:
আজ, মঙ্গলবার সকালে মনোজের স্ত্রী সাথী মিত্র ছাদে ফুল তুলতে গিয়েছিলেন। তখনই ঘটে যায় বিপত্তি। ওই কাপড় মেলার তারের সঙ্গে কোনওভাবে ওই বিদ্যুৎবাহী তার লেগেছিল! ফলে কাপড় মেলার তারটিতেও বিদ্যুৎ সংযোগ এসেছিল। সাথী তারটি ধরতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি বুঝতে না পেরে ছোট জা আদরী সাথীকে তুলতে যান। তিনিও সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। দু’জনকে ছাদে এভাবে পড়ে থাকতে দেখে তুলতে গিয়েছিলেন মনোজ মিত্র। তিনিও একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন।
লোকজন এসে বিষয়টি বুঝতে পেরে ওই বিদ্যুতের তারটি সরিয়ে তিনজনকে উদ্ধার করে। দ্রুত তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক মনোজ ও আদরীকে মৃত ঘোষণা করেন। খবর দেওয়া হয় পুলিশে। দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা বলেই মনে করছে পুলিশ। তবে কীভাবে ইলেকট্রিকের তারে বিদ্যুৎ সংযোগ এল? বৃষ্টির জন্য খোলা তারটি বিদ্যুৎবাহী হয়ে গিয়েছিল? সেই প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের