Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Narendrapur Road Accident

ফের বেপরোয়া গতির বলি! কামালগাজি বাইপাসে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২, আশঙ্কাজনক আরও ২

মৃতদের মধ্যে একজনের নাম সাগ্নিক সেন। বয়স আনুমানিক ২৬। বাকিদের পরিচয় জানা যায়নি। অনুমান, তাঁদের প্রত্যেকের বাড়ি বিজয়গড় এলাকায়।

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ১৪:৩৯

link
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ১৪:৩৯

options
link
ফের বেপরোয়া গতির বলি! কামালগাজি বাইপাসে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২, আশঙ্কাজনক আরও ২ zoom
প্রতীকী ছবি।
Advertisement

ফের রাতের শহরে বেপরোয়া গতির বলি ২। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ২। বুধবার গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কামলাগাজির বাইপাসে। একটি বেসরকারি স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতদের মধ্যে একজনের নাম সাগ্নিক সেন। বয়স আনুমানিক ২৬। বাকিদের পরিচয় জানা যায়নি। অনুমান, তাঁদের প্রত্যেকের বাড়ি বিজয়গড় এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে চারজন যুবক একটি চারচাকা গাড়ি নিয়ে কামালগাছি বাইপাস ধরে যাচ্ছিল। গাড়িটি দ্রুত গতিতে ছুটছিল। গাড়িতে থাকা চার যুবক মদ্যপ অবস্থায় ছিল বলে দাবি। অনুমান, মদ্যপ অবস্থায় থাকায় গাড়ির চালক গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি। তাতেই বাইপাসের ধারে বেসরকারি স্কুলের সামনে ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় গাড়িটির একাংশ দুমড়ে-মুচড়ে যায়। ভেঙে গিয়েছে প্রাচীর।

Advertisement

গভীর রাতে বিকট শব্দ শুনে ছুটে যান আশেপাশের লোকজন। প্রাথমিকভাবে উদ্ধারকার্য শুরু করেন তাঁরা। খবর দেওয়া হয় নরেন্দ্রপুরস থানায়। আহত যুবকদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কী করে দুর্ঘটনা? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.