স্টাফ রিপোর্টার: ২ মাসেই ব্যাপক সাড়া। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে যুক্ত হলেন রাজ্যের প্রায় দু’কোটি মানুষ। প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর, প্রকল্পের ৫৩ তম দিনে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ তাঁদের অভিযোগ জানিয়েছেন, যা একদিনে রেকর্ড।
বিধানসভা নির্বাচনের বাকি কয়েকটা মাস। ভোটের দামামা যে বেজে গিয়েছে তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে গত আগস্ট মাসে নাগরিক সমস্যা সমাধানে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কর্মসূচির অংশ হিসেবে সরকারি আধিকারিক এলাকায় পৌঁছে ক্যাম্প করে মানুষের সমস্যার কথা শুনছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সমধানের পথ বার করছেন।
প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর, প্রকল্পের ৫৩তম দিনে আয়োজিত হয়েছিল ৫৩৬টি শিবির। সেদিন প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ তাঁদের অভিযোগ জানিয়েছেন। যা একদিনে রেকর্ড। গত সোমবার পর্যন্ত এই শিবিরগুলিতে মোট উপস্থিতির সংখ্যা দাঁড়িয়েছে ১.৯ কোটির বেশি। মঙ্গলবার সেই সংখ্যা ছুঁয়ে ফেলেছে দু’কোটির ঘর। নবান্ন সূত্রে খবর, দুর্গাপুজোর সময় কয়েকদিনের বিরতি থাকবে। পুজোর ছুটির পর ফের কর্মসূচি শুরু হবে।
সর্বশেষ খবর
-
দিল্লি দরবারে বৈঠক শেষে ‘খুশি’ মনে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ রাতেই দপ্তর বণ্টন!
-
অভিষেকের কথাই শেষ কথা নয়! দলের খোলনলচে বদলে বড় সিদ্ধান্ত বিদ্রোহে ‘বিপন্ন’ মমতার
-
ভারতে ইবোলার হানা! জয়পুরে উগান্ডার পর্যটকের শরীরে সংক্রমণের লক্ষণ ঘিরে চর্চা
-
১৯৭০-এর মডেল, ৬,১৭৫ গ্রাম সোনা! ফুটবল বিশ্বকাপ ট্রফির দাম শুনলে চমকে যাবেন
-
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা আলাপনের স্ত্রীর! সোনালি চক্রবর্তীর পদক্ষেপ ঘিরে জল্পনা