Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Kanksa

জাতীয় সড়কে বেপরোয়া গতির কন্টেনারের ধাক্কা! মৃত্যু ২ ঠিকাকর্মীর, আশঙ্কাজনক ৪

রক্তাক্ত অবস্থায় শ্রমিকদের উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দু'জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ২০:৩০

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ২০:৩০

options
link
জাতীয় সড়কে বেপরোয়া গতির কন্টেনারের ধাক্কা! মৃত্যু ২ ঠিকাকর্মীর, আশঙ্কাজনক ৪ zoom
ফাইল ছবি।
Advertisement

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু দুই ঠিকাকর্মীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৪। শনিবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কাঁকসার ১৯ নম্বর জাতীয় সড়কে। কন্টেনারের ধাক্কায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। দু’জন জাতীয় সড়ক কর্তৃপক্ষের ঠিকা শ্রমিক ছিলেন।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম কাশীনাথ ভট্টাচার্য (৪৮) ও বিধান বাউড়ি (৩২)।কাশীনাথ গলসির বাসিন্দা। বিধান থাকতেন গোপালপুরে। স্থানীয়রা জানিয়েছেন, বেশ কয়েকজন শ্রমিক জাতীয় সড়কে কাজ করছিল। সেই সময় প্রচণ্ড গতিতে ছুটে আসা একটি কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে তাঁরা রাস্তায় ছিটকে পড়েন। বিকট শব্দ ছুটে আসেন স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় শ্রমিকদের উদ্ধার করা হয়।  আশঙ্কাজনক অবস্থায় ছয় জনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কাশীনাথ ও বিধানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Advertisement

বাকিদের দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকেও স্থানান্তরিত করা হয় অন্য হাসপাতালে। ৪ জন সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। অ্যাম্বুল্যান্স চালক মনোজ সিং বলেন,”একটি ঘটনা ঘটেছিল। আমরা গিয়ে ছয় জনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করে। চারজনের অবস্থাও আশঙ্কাজনক রয়েছে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.