বাড়ির সামনে থেকে মহিলাকে অপহরণ! জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ।তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ নির্যাতিতার। দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যজন পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা। ঘটনাটি ঘটেছে বনগাঁর গাইঘাটা থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে বাড়ির সামনে আলো জ্বালাতে গিয়েছিলেন মহিলা। অভিযোগ, অন্ধকারে তাঁকে একা পেয়ে তিনজন যুবক তাঁর মুখ চেপে ধরে পাশের জঙ্গলে নিয়ে যায়। তারপর তিনজন তাঁর উপর নির্যাতন চালায়। মহিলার বক্তব্য অনুযায়ী, একজন মুখ চেপে ধরে ও আরেকজন হাত চেপে ধরে রাখে। তারপর নির্যাতন চালানো হয়।
আরও পড়ুন:
নির্যাতনের পর অসুস্থ হয়ে পড়েন মহিলা। তাঁকে ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। কোনও রকমে বাড়ি ফিরে আসেন তিনি। বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। তিন অভিযুক্তের মধ্যে দু’জনকে তিনি চিনতে পারেন। তবে তৃতীয় ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি। তারপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা।
অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে গাইঘাটার পুলিশ। দ্রুত পদক্ষেপ করেন তদন্তকারীরা। গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে। ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি তৃতীয় অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করেছেন নির্যাতিতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?