মঙ্গলবারের পর ফের বুধবার। এদিন উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান-সহ ৯ জন পদত্যাগ করেন। তাঁরা পদত্যাগপত্র জমা দেন উলুবেড়িয়ার মহকুমা শাসক মানস কুমার মণ্ডলের কাছে। মঙ্গলবার পুরসভার চেয়ারম্যান অভয় দাস-সহ দর্শন পদত্যাগ করেছিলেন। বুধবারের পদত্যাগ নিয়ে পদত্যাগী কাউন্সিলরের সংখ্যা দাঁড়াল ১৯। স্বাভাবিকভাবেই ৩২ ওয়ার্ড সংখ্যাবিশিষ্ট উলুবেড়িয়া পুরসভার অর্ধেকের বেশি কাউন্সিলর পদত্যাগ করলেন। স্বাভাবিকভাবেই বোর্ড ভেঙে গিয়েছে বলে মনে করছেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের কর্তারা।
রাজ্যে পালাবদলের ৩ মাস পর উলুবেড়িয়া পুরসভার ক্ষমতা বদল হতে চলেছে। ভাইস চেয়ারম্যান এনামুর রহমান-সহ প্রত্যেকেই অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন বলে তাঁরা জানিয়েছেন। তবে ভাইস চেয়ারম্যান ইনামুর রহমানের বক্তব্য, “রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর আমরা কাজ করতে নানা অসুবিধার সম্মুখীন হয়েছিলাম। টাকাপয়সা না পাওয়ার ফলে উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছিল। এই অবস্থায় আর চালানো সম্ভব না হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত।”
আরও পড়ুন:
বলে রাখা ভালো, কাউন্সিলরের পদত্যাগপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপির তৎপরতা তুঙ্গে। সকাল থেকেই স্থানীয় বিজেপির নেতৃত্বের আনাগোনা মহকুমা শাসকের অফিসের সামনে দেখা যায়। পদত্যাগী কাউন্সিলরদের সঙ্গে বিজেপি নেতৃত্ব কুশল বিনিময় করে। কেউ পদত্যাগ করলে তাঁকে সঙ্গে নিয়ে মহকুমা শাসকের অফিসের গেট পর্যন্ত যান বিজেপি কর্মী-সমর্থকরা। হাসিমুখে বেরিয়ে এসে একে অপরের সঙ্গে করমর্দন করেন। এ ব্যাপারে উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমানে বিজেপি নেতা নবকুমার মাল বলেন, “আমরা এসেছি। দেখেছি। আর জয় করছি। কারা কারা পদত্যাগ করছে বিষয়টা আমরা দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”
উলুবেড়িয়ায় পুরবোর্ড গঠন হয়েছিল গত ১৭ নভেম্বর, ২০২২ সালে। স্বাভাবিকভাবেই ১৭ মার্চ, ২০২৭ পর্যন্ত এই বোর্ডের মেয়াদ রয়েছে। তার আগেই বোর্ড ভেঙে যাওয়ায় সেখানে সরকারের তরফে পুর প্রশাসক বসানো হবে। এই বিষয়ে পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই বলেন, “উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ অনেকেই পদত্যাগ করেছেন। তাঁরা নাগরিক পরিষেবা দিতে পারছিলেন না। আমরা রিপোর্টও পেয়েছি। প্রশাসনিক কিছু প্রক্রিয়ার পর এখানে পুর প্রশাসক বসানো হবে। তিনি দলমত নির্বিশেষে প্রত্যেককে সুষ্ঠু নাগরিক পরিষেবা দেবেন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের