Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Nadia

সীমান্ত পেরিয়ে নাশকতার ছক? নদিয়ায় গ্রেপ্তার দালাল-সহ ১৬ বাংলাদেশি অনুপ্রবেশকারী

দেশের পশ্চিম দিকের এক রাজ্য থেকে তারা নদিয়ায় এসেছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৫, ১৫:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৫, ১৫:৪০

options
link
সীমান্ত পেরিয়ে নাশকতার ছক? নদিয়ায় গ্রেপ্তার দালাল-সহ ১৬ বাংলাদেশি অনুপ্রবেশকারী zoom
গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। নিজস্ব চিত্র
Advertisement

সঞ্জিত ঘোষ, নদিয়া: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার সময় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। গতকাল বৃহস্পতিবার রাতে নদিয়ার ধানতলা সীমান্ত এলাকা থেকে ওই ১৫ জন অনুপ্রবেশকারীকে পাকড়াও করা হয়েছে। তাদের সঙ্গে গ্রেপ্তার হয়েছে ভারতীয় এক দালালও। আজ শুক্রবার ধৃতদের আদালতে তোলা হয়। পহেলগাঁও জঙ্গিহানায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছিল। এই মুহূর্তে দুই দেশের মধ্যে যুদ্ধের আবহ। পাকিস্তানি জঙ্গি কোনওভাবে যাতে সীমান্ত পেরিয়ে না আসতে পারে, সেজন্য কড়া নজরদারি চলছে। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাতেও নজরদারি আরও বাড়ানো হয়েছে। সেই প্রেক্ষাপটে এতজন অনুপ্রবেশকারী গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে নদিয়ার ধানতলা থানার দত্তপুলিয়া জিপির বারানবেরিয়া নিরালাপাড়া এলাকায় হানা দেয় পুলিশ। তদন্তকারীদের কাছে গোপন সূত্রে খবর আসে, কয়েকজন সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছে। এরপরই ধানতলা থানার পুলিশ সেখানে হানা দেয়। ভারতীয় এক দালাল-সহ মোট ১৬ জনকে পাকড়াও করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে এদেশের কোনও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। চাপ দিতেই জানা যায়, কয়েক মাস আগে নদিয়ার সীমান্ত দিয়েই দালালের মাধ্যমে তারা এদেশে অনুপ্রবেশ করেছিল। এরপর তারা দেশের পশ্চিমের কোনও রাজ্যে কাজের জন্য চলে গিয়েছিল। যুদ্ধ আবহে তারা সেখান থেকে নদিয়ায় ফিরে আসে। ফের সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছিল তারা। এবার আর সেই পরিকল্পনা বাস্তব হল না।

Advertisement

ধৃতরা কী সত্যিই বলছে? নাকি তারা নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত? কোন রাজ্যে তারা ছিল? একাধিক প্রশ্ন উঠেছে। ধৃতদের প্রাথমিক জেরা করেছে পুলিশ। আজ ধৃতদের রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয়। ধৃতদের আরও জেরার প্রয়োজন বলে পুলিশ জানিয়েছে। দিন কয়েক আগে নদিয়ায় হাঁসখালি এলাকা থেকে একাধিক অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছিল। অনুপ্রবেশকারীদের ধরতে আরও কড়া নজর রাখা হচ্ছে। সেই কথা জানানো হয়েছে। দালালদের খোঁজেও তল্লাশি চলছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.