বিধান নস্কর, বিধাননগর: শ্লীলতাহানির ‘মিথ্যা’ মামলায় জেলে বাবা! সেই অপমানে আত্মঘাতী ১২ বছরের মেয়ে। এই ঘটনায় লেকটাউন দক্ষিণদাড়িতে দেহ আটকে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ, কালীপুজোর রাতে বাজি ফাটানো ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল দক্ষিণদাড়ি এলাকায়। প্রতিবেশীদের বাজি ফাটানোর প্রতিবাদ করেছিলেন বিরজু সাউ। ‘বদলা’ নিতে বিরজুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিল প্রতিবেশী পরিবার। অভিযোগের প্রেক্ষিতে সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে লেকটাউন থানার পুলিশ। বিরজুর পরিবার বার বার দাবি করেছিলেন, আগে তদন্ত হোক, তার পর গ্রেপ্তার করবেন। তাতে কর্ণপাত করেনি পুলিশ। ফলস্বরূপ গত ১ মাস ধরে দমদম সেন্ট্রাল জেলে বন্দি তিনি।

পরিবারের অভিযোগ, এই ঘটনার পর থেকে অপমানে মানসিক অবসাদে ভুগছিলেন বিরজু সাউয়ের ১২ বছরের মেয়ে। আজ, মঙ্গলবার স্কুলে তার শেষ পরীক্ষা ছিল। ফিরে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার এবং স্থানীয়দের দাবি, পুলিশ যতক্ষণ না পর্যন্ত ওই ঘটনার সঠিক তদন্ত করবে ততক্ষণ দেহ ছাড়া হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
সর্বশেষ খবর
-
বিশ্ব অঙ্গদান দিবস: নিয়মিত ধূমপান-মদ্যপান, আপনার অঙ্গ বাঁচাতে পারে অন্যের প্রাণ?
-
ওঠার আগেই বাড়তি টাকা চাইছে অ্যাপ ক্যাব, ‘দৌরাত্ম্য’ বন্ধ করতে কড়া পদক্ষেপ মোদি সরকারের
-
ভুলত্রুটির নালিশ কোথায় জানাবে আমজনতা? ঠিক করতে হবে অভিযুক্ত হাসপাতালকেই, কড়া নির্দেশ রাজ্যের
-
বিদেশে ‘ব্রাত্য’ বাংলার আম, নেপথ্য কারণ জানলে চমকে যাবেন
-
বিধানসভা অভিযানের জের, ঝাড়খণ্ডে ৬০০ আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা, অনশনের হুমকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর