জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: তাঁর মৃত্যুতে কেউ কাঁদবে না। পরিবার-পরিজন, আত্মীয়রা আনন্দ করবেন শেষযাত্রায়। বাজানো হবে ব্যান্ডপার্টি। এমনই ইচ্ছে ছিল ১০০ পেরিয়ে যাওয়া বৃদ্ধা ঊষরানি মণ্ডলের। তাঁর শেষ ইচ্ছা রাখলেন নাতি-নাতনি, অন্যান্যরা।
গাইঘাটা থানার বড় সোহানার বাসিন্দা বৃদ্ধা ঊষরানি মণ্ডল। মঙ্গলবার ভোরে ১১১ বছর বয়সে তিনি মারা গেলেন। তাঁর শেষযাত্রা চর্চায় থেকে গেল এলাকায়। কান্নার বদলে আনন্দে শেষ বিদায় দেওয়া হল ঊষারানিকে।
বৃদ্ধা মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। গ্রামের বাসিন্দারা তাঁকে দেখতে আসেন। আত্মীয়স্বজনরাও ওই বাড়িতে এসে উপস্থিত হন। শেষযাত্রার জন্য ব্যান্ড পার্টি ডাকা হয়। আবির খেলেন নাতি-নাতনি, আত্মীয়-স্বজনরা। বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় শ্মশানে। গোটা রাস্তাই ব্যান্ডপার্টির বাজনার সঙ্গে আনন্দে নাচ চলতে থাকে। দাহকার্য শেষের পরে সকলেই ফিরে যান।
জানা গিয়েছে, ঊষরানির চার ছেলে ও এক মেয়ে। গত ৪০ বছর আগে মারা গিয়েছেন ওই বৃদ্ধার স্বামী। বেশ কিছু বছর আগে তাঁর দুই ছেলেও মারা গিয়েছেন। বৃদ্ধা ঊষরানি মণ্ডল পরিবারে রেখে গেলেন চার প্রজন্ম। নাতি-পুতিদের নিয়েই বাকি জীবনটা কাটিয়েছেন তিনি। অশীতিপর ওই বৃদ্ধা মাঝেমধ্যেই পরিবারের সদস্যদের বাড়ি দেখা যেতেন। তবে শেষ দিকে আর ঘর থেকে তেমন বেরোতেন না। তাঁকে দেখতেই সকলে বাড়িতে যেতেন। বৃদ্ধার মৃত্যুতে ঘর শুন্য হল। সেই কথা বলছেন সদস্যরা।
সর্বশেষ খবর
-
কলকাতা, হাওড়ায় পুরভোট নভেম্বরের শেষেই! ৬০টি ওয়ার্ডে ভাগ হবে হাওড়া
-
১৬০ কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান-হেলিকপ্টার কেনে সংস্থা! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
-
দাঙ্গায় মদত, অপপ্রচার! বারুইপুর কাণ্ডে সুজন-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
-
ফের জ্বলছে হরমুজ! ২৪ ঘণ্টায় তৃতীয় জাহাজে হামলা, বিশ বাঁও জলে শান্তিচুক্তি
-
গুরুতর অসুস্থ রাজেশ শর্মা! ভর্তি হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?