Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Raidighi

বেঙ্গালুরুতে ধড়পাকড় শুরু হতেই বাংলায় গা ঢাকা! রায়দিঘি থেকে আটক ১০ বাংলাদেশি, হবে পুশব্যাক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা একই পরিবারের সদস্য। তাঁদের বাড়ি বাংলাদেশের ফিরোজপুরে।

সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৯:৩০

link
সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৯:৩০

options
link
বেঙ্গালুরুতে ধড়পাকড় শুরু হতেই বাংলায় গা ঢাকা! রায়দিঘি থেকে আটক ১০ বাংলাদেশি, হবে পুশব্যাক zoom
২০ আগস্ট, বৃহস্পতিবার। লক্ষ্মীকান্তপুরের হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশি নাগরিকদের। নিজস্ব ছবি।
Advertisement

ফের রাজ্যে আটক বাংলাদেশি অনুপ্রবেশকারী। বুধবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি (Raidighi) থেকে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাঁদের হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে রায়দিঘি থানার পুলিশ। শীঘ্রই তাঁদের বাংলাদেশে পুশব্যাক করা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা একই পরিবারের সদস্য। তাঁদের বাড়ি বাংলাদেশের ফিরোজপুরে। তাঁরা ৬ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কাজের সন্ধানে চলে যান বেঙ্গালুরুতে। সেখানে ভাঙরির কাজ করতেন তাঁরা। সম্প্রতি সেখানে বাংলাদেশিদের ধরপাকড় শুরু হয়। সেই খবর পেয়ে বেঙ্গালুরু ছেড়ে পালায় ১০ জনের ওই পরিবার।

Advertisement

জানা গিয়েছে, ১০ জনের মধ্যে ২ জন শিশু, ৩ জন মহিলা ও ৫ জন পুরুষ। এক সপ্তাহ আগে তাঁরা বেঙ্গালুরু থেকে পালিয়ে রায়দিঘিতে আসেন। রায়দিঘির নগেন্দ্রপুরে তাঁদের এক আত্মীয়ের বাড়ি রয়েছে। সেখানেই আশ্রয় নেন ১০ জনের ওই বাংলাদেশি পরিবার। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালায় রায়দিঘি থানার পুলিশ। সন্দেহ হওয়ায় আত্মীয়ের বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। 

ওই ১০ জনের কাছে বাংলাদেশের ন্যাশানাল আইডি কার্ড রয়েছে। সব দিক তদন্ত করে নিশ্চিত হওয়ার পরই তাঁদের আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা রায়দিঘি থানার পুলিশের কাছে স্বীকার করেছেন যে, তাঁরা বেঙ্গালুরুতে ভাঙরির কাজ করতেন। সেখানে পুলিশের ধড়পাকড়ে ভয় পেয়ে তাঁরা কোনওরকমে এরাজ্যে পালিয়ে আসেন। এক সপ্তাহ ধরে রায়দিঘির আত্মীয়ের বাড়িতেই লুকিয়ে ছিলেন তাঁরা। তবে শেষ রক্ষা হয়নি। নাগরিকদের শারীরিক পরীক্ষা করে লক্ষ্মীকান্তপুরের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দিষ্ট সময়ে তাঁদের বাংলাদেশে পুশব্যাক করা হবে। পুশব্যাকের প্রক্রিয়া শুরু করেছে রায়দিঘি থানার পুলিশ । 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.