Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Asansol

রাস্তায় থুতু ফেললেই হবেন ক্যামেরাবন্দি! আসানসোলে মাত্র ৫ দিনে জরিমানা আদায় এক লক্ষ

রাস্তায় থুতু-ময়লা ফেললেই জরিমানা হবে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল হুঁশিয়ারিও দিয়েছিলেন। চলতি সেপ্টেম্বরের শুরুতেই এই জরিমানা নেওয়া শুরু হয়েছে।

শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ২০:২৫

link
শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ২০:২৫

options
link
রাস্তায় থুতু ফেললেই হবেন ক্যামেরাবন্দি! আসানসোলে মাত্র ৫ দিনে জরিমানা আদায় এক লক্ষ zoom
আসানসোলে ঘুরছে 'সিটি ওয়াচ' গাড়ি। নিজস্ব চিত্র
Advertisement

রাস্তায় থুতু-ময়লা ফেললেই জরিমানা হবে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) হুঁশিয়ারিও দিয়েছিলেন। চলতি সেপ্টেম্বরের শুরুতেই এই জরিমানা নেওয়া শুরু হয়েছে। আসানসোলে প্রথম পাঁচদিনেই ১ লক্ষের বেশি টাকা জরিমানা আদায় হয়েছে। সেই কথা পুলিশ-প্রশাসনের তরফে জানানো হয়েছে। বিভিন্ন জায়গায় ঘুরছে ‘সিটি ওয়াচ’ গাড়ি। মানুষের মধ্যে সচেতনতাও দেখা যাচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের।

শহরের রাস্তাঘাটে যত্রতত্র আবর্জনা ফেলা, থুতু ফেলা বা প্রকাশ্যে প্রস্রাব করার প্রবণতা রুখতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করল আসানসোল (Asansol) পুরনিগম। আগামী দিনে বিভিন্ন জায়গায় এই অভিযান চলবে। জরিমানাও আদায় হবে সমানভাবে। সেই বার্তা পুলিশ-প্রশাসনের তরফে জানানো হয়েছে। শহরকে পরিচ্ছন্ন রাখতে পুরনিগমের নতুন উদ্যোগ ‘এএমসি সিটি ওয়াচ’। ১০টি বরো এলাকার জন্য রাস্তায় নামানো হয়েছে ১০টি বিশেষ নজরদারি গাড়ি। কমলা, কালো ও সাদা রঙের সুসজ্জিত এই গাড়িগুলির অন্যতম আকর্ষণ ছাদে থাকা ৩৬০ ডিগ্রি ঘুরতে সক্ষম ‘মুভেবল সিসি ক্যামেরা’।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গাড়িগুলি বিভিন্ন ওয়ার্ডে ঘুরে তথ্য সংগ্রহ করবে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, “এই গাড়িগুলি গোটা পুরনিগম এলাকায় ঘুরে বেড়াবে এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করবে। কোথায় আবর্জনা পড়ে আছে, কারা আবর্জনা ফেলছে- এসব ব্যাপারে নজরদারি চালাবে। তবে স্বচ্ছতা বজায় রাখার দায়িত্বে যে সাফাইকর্মী বা স্বচ্ছ বন্ধুরা রয়েছেন, তাঁরাই শহরের জঞ্জালকারীদের জরিমানা করবেন।” এর আগে স্বয়ংক্রিয় ভ্যাকুয়াম ক্লিনার ও ‘স্বচ্ছ অ্যাপ’-এর পর এই ক্যামেরা গাড়ি শহরের রূপ ফেরাতে ডিজিটাল নজরদারির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংযোজন বলে দাবি শহরবাসীর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.