বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় এবং চিনে রওনা দিয়েছিলেন তারেক রহমান। বিশেষজ্ঞদের বক্তব্য, প্রতিবেশী তথা পুরনো ‘বন্ধু’ ভারতকে এড়িয়ে তারেকের চিন সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। পদ্মপাড়ে ভারতবিরোধী হাওয়ায় কার্যত বশ্যতা স্বীকার করলেন খালেদাপুত্র। এই পরিস্থিতিতে শনিবার জাতীয় সংসদে বক্তব্য রাখলেন তারেক।
তিনি বলেন, “চিন ও মালয়েশিয়া সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি। কারণ, দেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছেন তাঁদের স্বার্থ দেখার। এখানে আমার ব্যক্তিগত কোনও প্রাপ্তি নেই। এই সফরে যদি ভালো কিছু অর্জিত হয়ে থাকে, তাহলে সেটি বাংলাদেশের অর্জন। দেশের মানুষের অর্জন। আমাদের স্লোগান হল বাংলাদেশ প্রথম।” বাংলাদেশের প্রধানমস্ত্রী পদে বসার পর প্রথম বিদেশ সফরের জন্য সংসদে তারেককে ধন্যবাদ জ্ঞাপনও করা হয়।
আরও পড়ুন:
চিন সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষিক বৈঠক করেন তারেক। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, দু’দেশের সম্পর্কের উন্নতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। শুক্রবার সকালে বেজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে এই দ্বিপক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, তারেকের এই সফরের উদ্দেশ্য হল বাংলাদেশ-চিন সম্পর্ককে আরও জোরদার করা। কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং দু’দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রাজিলের ক্লিনিকে বডি কাউন্ট ‘শূন্য’ করার দাম ১১ লক্ষ টাকা! কেন চিন্তাজনক এমন ট্রেন্ড?
-
জার্মানিতে বন্দুকবাজের হানা! মৃত অন্তত ৫, এলাকায় তুমুল আতঙ্ক
-
চাঙ্গা হবে অর্থনীতি, জাপান-হংকংয়ের মতো ভারতেও এবার ভাসমান বিমানবন্দর! তৈরি হচ্ছে কোন রাজ্যে?
-
আগস্টেই অভিন্ন দেওয়ানি বিধি বিল, ‘সংকল্প’ পূরণে বিধানসভায় কমিটি তৈরির ঘোষণা শুভেন্দুর
-
কাটমানি নেওয়ার অভিযোগ, সবংয়ে গ্রেপ্তার মানস ভুঁইয়া ঘনিষ্ট তৃণমূল নেতা!