ইদে অগ্নিগর্ভ বাংলাদেশ। শনিবার সকালে নমাজের পরই ফরিদপুরের গোপীনাথপুর গ্রামে অশান্তি ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই গ্রামজুড়ে ভয়াবহ পরিস্থিতিতি তৈরি হয়। চলে ভাঙচুর-লুটপাট। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮ জন।
স্থানীয় সূত্রে খবর, গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে বহুদিন ধরেই বিবাদ ছিল। একপক্ষের নেতৃত্বে ছিলেন ইসমাইল মুন্সী (৬৫) এবং অপর পক্ষের নেতৃত্বে ছিলেন কামরুল মিয়া (৪৫)। বৃহস্পতিবার রাতে গ্রামের একটি চায়ের দোকানে কামরুলের সঙ্গে ইসমাইলের পুত্র ফুয়াদের বাগ-বিতণ্ডা শুরু হয়। ক্রমে তা পরিণত হয় হাতাহাতিতে। এরপরই সংঘাত চরমে ওঠে। ধারাল অস্ত্র নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন দুই গোষ্ঠীর লোকজন। আহত হন বেশ কয়েকজন।
আরও পড়ুন:
শনিবার ইদের নমাজের পর ফের সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয় এলাকা। অভিযোগ, প্রায় ৮ থেকে ১০টি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। শুধু তা-ই নয়, অগ্নিসংযোগও করে দেওয়া হয়। চলে অবাধ লুটপাট। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাদের হস্তক্ষেপেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ মিজানুর রহমান বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি, লুটপাটের ঘটনাও ঘটেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।”
সর্বশেষ খবর
-
ইউপিএসসি প্রিলিমস-এর ফলপ্রকাশ, পাশ করল কত হাজার?
-
মা-বাবাকে ছাড়া বড় হওয়া, স্পেনকে আটকে চোখে জল! কে এই কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা?
-
নবান্নে শুভেন্দু-প্রসূন সাক্ষাৎ, বাংলায় বড় বিনিয়োগের সম্ভাবনা?
-
বিশ্বকাপে অঘটনের শুরু! কেপ ভার্দের ‘বুড়ো’ গোলকিপারের হাতে আটকে গেল স্পেন, ব্যর্থ বদলি ইয়ামালও
-
স্কুলের শ্রেণিকক্ষ, অফিসের বাইরে ছড়িয়ে ছিটিয়ে মহিলাদের অন্তর্বাস!