Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Hasina's Son on Al Qaeda Leader

বাংলাদেশে অবাধে ঘুরছে ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’! আল কায়দার চাঁইকে নিয়ে চাঞ্চল্য দাবি হাসিনাপুত্রের

Bangladesh: জামিনের পর থেকেই খোশমেজাজে আল কায়দার সেকেন্ড-ইন কমান্ড!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৫:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৫:০৭

options
link
বাংলাদেশে অবাধে ঘুরছে ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’! আল কায়দার চাঁইকে নিয়ে চাঞ্চল্য দাবি হাসিনাপুত্রের zoom
প্রতীকী ছবি।
Advertisement

চাঞ্চল্যকর অভিযোগ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদের। তাঁর দাবি বাংলাদেশে দিব্যি ঘুরে বেড়াচ্ছে আল কায়দার চাঁই! যার কথা বলা হচ্ছে, সে আল কায়দার (Al Qaeda Leader) সেকেন্ড-ইন কমান্ড। সেই মৌলানা ইক্রামুল হক ওরফে আবু তালহা ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’। ফলে এই দাবিতে ভারতের চিন্তা যে বাড়ছে তা বলাই বাহুল্য।

হাসিনাপুত্রের দাবি, জামিনে মুক্ত হওয়ার পর বাংলাদেশেই বাস করছেন আবু তালহা। শাসক বিএনপি তাকে চিহ্নিত করার কোনও চেষ্টাই করছে না বলেও দাবি তাঁর। সেই সঙ্গেই বিষয়টির গুরুত্ব বোঝাতে সজীব মনে করিয়ে দিয়েছেন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সম্প্রতি দাবি করেছে, আল কায়দা নতুন করে জাল বিস্তার করতে চাইছে এশিয়ায়। আর সেজন্য বাংলাদেশকে ব্যবহার করছে তারা। পাশাপাশি তাঁর দাবি, আইএসএআইয়ের সহায়তায় কেবল আল কায়দা নয়, আরও বহু জঙ্গি গোষ্ঠীই সক্রিয় রয়েছে বাংলাদেশে।

Advertisement

এক্স হ্যান্ডলে আবু লিখেছে, ‘নামটি শুনলে হয়তো কোনও সাধারণ মাদ্রাসা শিক্ষকের কথা মনে হতে পারে। কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলির কাছে এই ব্যক্তি এখন অন্যতম বড় মাথাব্যথার কারণ। সে ‘আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ (একিউআইএস)-এর দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার নেতা বলে অভিযোগ রয়েছে। জামিনে মুক্তি পাওয়ার পর থেকে প্রায় ২২ মাস ধরে নিখোঁজ রয়েছে সে। পাঁচটি ছদ্মনাম, একটি ভুয়ো ভারতীয় পাসপোর্ট এবং সীমান্তের ওপারে সন্ত্রাসবাদ সংক্রান্ত দশটি মামলা— তবুও যেন কেউ তাঁর হদিশ করতে পারছে না।’

২০২৩ সালে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশে প্রবেশ করার পরই গ্রেপ্তার হয়েছিল আবু। সে জাল ভারতীয় পাসপোর্ট ব্যবহার করছিল বলে জানা গিয়েছিল। পরে ২০২৪ সালের অক্টোবরেই ছাড়া পেয়ে যায় ওই জঙ্গি। তারপর থেকে সে অবাধেই ঘুরে বেড়াচ্ছে প্রতিবেশী দেশে, দাবি তেমনই! অথচ বাংলাদেশে অন্তত দশটি জঙ্গি ক্রিয়াকলাপে সে অভিযুক্ত। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.