‘আমি তোমাদেরই লোক’—১৭ বছর পর দেশে ফেরা খালেদা জিয়াপুত্র তারেক রহমান এই বার্তায় দিয়েছেন বাংলাদেশের মানুষকে। তাঁর প্রচারকৌশলের মূল সুর ছিল ‘ফ্যামিলি ম্যান’। এই কারণেই দেশের বিভিন্ন প্রান্তে বিএনপি চেয়ারম্যানের প্রচারে দেখা গিয়েছে তাঁর স্ত্রী এবং মেয়েকেও। কবির সুমন কথিত ‘অনেক উঁচুতে মাচা’র বয়ান ভেঙে দিতে নির্বাচনী জনসভায় মানুষের সঙ্গে কথোপকথনের চমক দিয়েছেন নেতা।
১০ ফেব্রুয়ারি সকালে নির্বাচনী প্রচার শেষ হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, তারেক রহমান দেশজুড়ে এমন অন্তত ৬৪টি জনসভা করেছেন, যেখানে সপরিবার প্রচার চালিয়েছেন। অধিকাংশ সভায় সাধারণ মানুষকে ডেকে মঞ্চে তুলেছেন, কখনও বা মঞ্চ থেকে সরাসরি তাঁদের সঙ্গে কথা বলেছেন। স্থানীয় সমস্যার কথা শুনেছেন, সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন। গত ২২ জানুয়ারি সিলেটে প্রথম সভা থেকেই এই কৌশলে সাধারণ মানুষের মন জিতেছেন খালেদাপুত্র।
বিএনপি নেতাদের দাবি, তারেকের এই ‘ফ্যামিলি ম্যান’ কৌশলে চমকে গিয়েছে বিরোধীপক্ষ। বাংলাদেশের রাজনৈতিক আঙিনায় বিষয়টি তুলনামূলক নতুন ও চমকপ্রদ কৌশল। ভোটারদের কাছে এই বার্তা গিয়েছে, দলের প্রধান নেতা কেবল নিজে কথাই বলেন না, বরং তিনি সর্বসাধারণের কথা শোনেনও। বিশ্লেষকদের মতে, তারেকের ‘ফ্যামিল ম্যান’ কৌশলের অন্যতম লক্ষ্য হল তরুণ ভোটাররা। একতরফা টানা বক্তৃতার একঘেয়েমির বদলে জনসভায় সংলাপ এই ভোটারদের বেশি করে টানবে। বাস্তবেই কতটা লাভ হল নয়া কৌশলে তা অবশ্যি জানা যাবে আগামী ১৩ ফেব্রুয়ারি। ওই দিনই জানা যাবে—বাংলাদেশে ক্ষমতায় আসবে কারা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা