ভারী বর্ষণে বিপর্যস্ত বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। আর এর প্রভাব পড়েছে মধ্যবিত্তের হেঁশেলে। আচমকাই বাজারে আগুন। সবজি কিনতে কার্যত চোখের জল বেরোচ্ছে সে দেশের আমজনতার। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাঁচালঙ্কা বিকোচ্ছে ৪০০ টাকা কেজি দরে। জানা গিয়েছে, প্রবল বর্ষণে জল জমে লঙ্কার ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলেই মূল্যবৃদ্ধি।
রাজধানী ঢাকা-সহ অধিকাংশ জেলার খুচরো বাজারে কাঁচালঙ্কার দাম প্রতি কেজি ৪০০ টাকা।
গত সপ্তাহে লঙ্কার দাম প্রতি কেজি ১৮০ থেকে বেড়ে ২০০ টাকা হয়েছিল। আর এক সপ্তাহের মধ্যে দ্বিগুণ হল দাম। বিক্রেতারা জানাচ্ছেন, বন্যা ও বৃষ্টিপাতের কারণে সবজির খেতে পচন ধরেছে। তাই কাঁচা লঙ্কা-সহ শাকসবজির উৎপাদন হ্রাস পেয়েছে। ফলে বৃদ্ধি পেয়েছে দাম। সরবরাহ স্বাভাবিক না হলে আগামী দিনে সবজি, কাঁচালঙ্কার দাম আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
ফরিদপুর বাজারের এক লঙ্কা ব্যবসায়ী সালাউদ্দিন বলেন, “টানা বৃষ্টির কারণে উপজেলার ৯০ ভাগ লঙ্কা গাছ মরে গিয়েছে। ফলে কাঁচালঙ্কার ফলন নেই বললেই চলে। বাজারে কাঁচালঙ্কার সরবরাহ কম থাকায় পাইকারি বাজার থেকেই আমাদের বেশি দামে লঙ্কা কিনতে হচ্ছে। সে কারণে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
২৫ কোটির চুক্তি না পেলে টিভিতে সম্প্রচার নয়, কোথায় আইএসএল দেখাতে চায় ক্লাবগুলি?
-
‘আজকাল সবারই সুগার, মিষ্টি ক’জন খায়?’, চিনির মূল্যবৃদ্ধিতে না ঘাবড়ানোর পরামর্শ বিহারের মন্ত্রীর!
-
‘দিদি আমাকে বলেছিলেন, এমপি-এমএলএ করে দেব…’, মমতাকে নিয়ে অভিমানী ইন্দ্রাণী হালদার!
-
জারিজুরি খতম ‘টাইগার’দের! স্টার্কের নজিরগড়া বোলিংয়ে ৫০ পেরোতেই অলআউট বাংলাদেশ
-
নজরে পাহাড় সমস্যা, হাইভোল্টেজ ‘শাহী’ বৈঠকে মিলবে সমাধান?