Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬
Bangladeshi actress

৭ দিনের লড়াই শেষ, মৃত্যুর কাছে হার মানলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সীমানা

গত ২০ মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সীমানা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৪, ১৭:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৪, ১৭:০৫

options
link
৭ দিনের লড়াই শেষ, মৃত্যুর কাছে হার মানলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সীমানা zoom

সুকুমার সরকার, ঢাকা: ৭ দিনের লড়াই শেষ। মৃত্যুর কাছে হার মানলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সীমানা মডেল-অভিনেত্রী রিশতা লাবনি সীমানা। মঙ্গলবার সকাল ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সীমানার মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে। 

গত মে মাসে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয় সীমানাকে। অবস্থার অবনতি হলে ২৯ মে অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে অভিনেত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করে ভেন্টিলেশনে শেষ চেষ্টা হিসেবে লাইফ সাপোর্টে রাখা হয়। গত ৭ দিন ধরে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু সকলের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন সীমানা। স্বামী, দুই ছেলেকে নিয়ে সংসার ছিল তাঁর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশের সাংসদ খুন: নেপাল থেকে ধৃত সিয়ামকে ভারতের কাছে হস্তান্তর

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন সীমানা। এর পর থেকে তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’তাঁর প্রথম সিনেমা। ২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর ফের কাজে ফেরেন অভিনেত্রী। গত বছর ‘রোশনী’ নামের একটি সিনেমাতে অভিনয় করেন সীমানা।

গত ২০ মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ওদিন রাতেই দ্রুত তাঁকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলে জানতে পারা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এর পর চিকিৎসকদের পরামর্শে তাঁকে ভর্তি করা হয় ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে। ২৭ মে সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। তার পর তাঁকে ২৯ মে, বুধবার বিকেল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। কিন্তু সীমানার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত ৭ দিন ধরে সেখানে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন সীমানা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.