বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে জল্পনা চলছে। ব্রিকস শীর্ষ সম্মেলন উপলক্ষে ভারতের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশ আনুষ্ঠানিক ভাবে তারেকের সফল নিয়ে কোনও মন্তব্য করেনি। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে মহড়ার নির্দেশ দিয়েছিল রাষ্ট্রপতি ভবন। সেটাও বাতিল হয়েছে। এরই মাঝে বাংলাদেশ সরকারের এক বিবৃতি সামনে এসেছে। যেখানে বলা হয়েছে, ভারত সফরের বিশেষ তাড়া নেই তারেক রহমানের। তারা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছে।
বাংলাদেশ সংবাদমাধ্যমের তরফে জানা যাচ্ছে, শনিবার তারেকের ভারত সফর প্রসঙ্গে মুখ খুলেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। যেখানে তিনি বলেন, দুই দেশের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির পরই ভারত সফরে যাবেন তারেক রহমান। তাঁর আরও বার্তা, বাংলাদেশ নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক চায়, কিন্তু তার জন্য কোনও ভাবেই জাতীয় স্বার্থের সঙ্গে আপস করা হবে না। এই ঘটনায় কূটনৈতিক মহলের আশঙ্কা, হাসিনা ইস্যুতে নতুনকে উত্তেজনা চড়ছে দুই দেশের।
আরও পড়ুন:
বাংলাদেশ সরকারের যে বিবৃতি সামনে এসেছে সেখানে বলা হয়েছে, ভারত সফরের বিশেষ তাড়া নেই তারেক রহমানের। তারা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছে।
উল্লেখ্য, দু’বছরেরও বেশি সময় ভারতের আশ্রয়ে রয়েছেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বদেশে তাঁর বিচার হয়েছে, ফাঁসির সাজা ঘোষণা হয়েছে। এরপর থেকেই হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের দাবিতে সরব হয়েছে বাংলাদেশ। তবে ভারত স্পষ্ট জানিয়েছে, আইনানুগ পদ্ধতিতে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে। এরইমাঝে গত ৫ আগস্ট হাসিনা দিল্লি থেকে ভারচুয়াল সাংবাদিক সম্মেলনে দৃঢ়কণ্ঠে জানিয়েছেন, মৃত্যু পরোয়ানা নিয়েই তিনি ডিসেম্বর অর্থাৎ স্বাধীনতার মাসে দেশে ফিরবেন। সূত্রের খবর, হাসিনাকে ফেরানো নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালতই। সম্প্রতি এই বিষয়টি নিয়ে দু’দেশের শীর্ষস্তরে আলোচনা শুরু হয়েছে বলে খবর।
এই টালমাটাল পরিস্থিতির মাঝেই ভারতে অনুষ্ঠিত হতে চলা ব্রিকস সম্মেলন উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছিল তারেক রহমানকে। বাংলাদেশ এই ইস্যুতে এখনও কোনও মন্তব্য করেনি। এদিকে রাষ্ট্রপতি ভবনের তরফে শুক্রবার যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘শনিবারের গার্ড সেরেমনি অনুষ্ঠান হচ্ছে না।’ যা ছিল তারেককে অভ্যর্থনা জানানোর মহড়া। সেই মহড়া বাতিল হওয়ায় কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল যে ভারত সফরে আসছেন না তারেক রহমান। এবার এই ইস্যুতে মুখ খুলল বাংলাদেশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া