Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
Tarique Rahman

বাজেটে মদ-সিগারেটের দামবৃদ্ধি বাংলাদেশে, ‘নাখুশ বিরোধীরা’, জানালেন তারেক রহমান

বৃহস্পতিবার তারেক সরকারের বাজেটে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে কৃষি, খাদ্য নিরাপত্তায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৭:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৭:১৬

options
link
বাজেটে মদ-সিগারেটের দামবৃদ্ধি বাংলাদেশে, ‘নাখুশ বিরোধীরা’, জানালেন তারেক রহমান zoom
বাংলাদেশে বাজেটে মদ-সিগারেটের উপর করবৃদ্ধিতে ক্ষুব্ধ বিরোধীরা

তারেক রহমান সরকারের প্রথম বাজেটে মদ-সিগারেটের উপর বাড়তি কর চাপানো হয়েছে। আর সেই সিদ্ধান্ত বিরোধী দলের একেবারেই পছন্দ হয়নি। শনিবার এমনই জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন কক্সবাজার সদরের পিএমখালির পাতলী খাল পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠান শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথি ছিলেন জিয়াপুত্র। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এদিনের পথসভায় তারেক রহমান বলেন, ‘‘বিরোধী দলের অযৌক্তিক বিরোধিতায় আমরা কান দিচ্ছি না। সাধারণ জনগণের স্বার্থরক্ষা, প্রত্যন্ত অঞ্চলের সকল জমিকে আবাদযোগ্য করে দেশের খাদ্য উৎপাদন বাড়িয়ে স্বাবলম্বী হওয়া নিশ্চিত করা আমাদের সরকারের প্রধান লক্ষ্য।” বিএনপি আমজনতার দল সাধারণ মানুষের উন্নয়নে কাজ করতে বিশ্বাসী জানিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘‘দেশের অগ্রগতি নিশ্চিত করতে হলে কৃষক ও সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন তরান্বিত করতে হবে। দরিদ্র কৃষকদের চাষাবাদ ঠিক রাখতে কৃষক কার্ডের মাধ্যমে কৃষি সহায়তা নিশ্চিত করা হবে। দেশের মানুষের প্রতি অনুরোধ সরকারের উপর আস্থা রাখুন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুধু কৃষি ও খাদ্য নিরাপত্তায় নয়, বাসযোগ্য জমি সুরক্ষাতেও জোর দেওয়া হয়েছে প্রথম বাজেটে। সাংসদ লুৎফুর রহমান কাজল বলেন, ‘‘কক্সবাজারের দুঃখ বাঁকখালী নদী। এ নদীর বাঁকে বাঁকে ভাঙন দু’কুলের মানুষকে ভোগায়, ভাসিয়ে নেয় ফসল। নদীর দু’কুলে টেকসি বাঁধ নির্মাণে পানিসম্পদ মন্ত্রণালয়কে আদেশ দেওয়ার কথা বলতে চাই প্রধানমন্ত্রীকে। জেলার বহু মানুষ জলবায়ু উদ্বাস্তু ও ভূমিহীন বলে উল্লেখ করে তাঁর আরও বক্তব্য, অনেকের বসবাস পাহাড়ের উপর বা পাদদেশে। তাঁরা সবসময় আতঙ্কে থাকেন, কখন উচ্ছেদ হচ্ছেন। সরকারের কাছে তাঁর দাবি, উচ্ছেদের আগে যেন পুনর্বাসন বা তাঁদের নামে খাসজমির বন্দোবস্ত করে দেওয়া হয়। তবে বিরোধী মহলে মদ-সিগারেটের উপর করবৃদ্ধিই আলোচনার বিষয় হয়ে উঠেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.