Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Bangladesh

‘ইউনুসের আমলে প্রাণ হারিয়েছেন বহু সাংবাদিক’, বিস্ফোরক দাবি বিএনপির মহাসচিবের

ইউনুসের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমছে। হামে শিশুমৃত্যুর মিছিলের মতোই নানা অভিযোগে বিদ্ধ প্রাক্তন সরকার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ২০:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ২০:২৮

options
link
‘ইউনুসের আমলে প্রাণ হারিয়েছেন বহু সাংবাদিক’, বিস্ফোরক দাবি বিএনপির মহাসচিবের zoom
ইউনুসের বিরুদ্ধে অভিযোগ বেড়েই চলেছে।
Advertisement

বাংলাদেশে (Bangladesh) বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমছে। হামে শিশুমৃত্যুর মিছিল নিয়ে তাঁকে কাঠগড়ায় তোলা হয়েছে ইতিমধ্যেই। এবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির দাবি করলেন, ইউনুসের আমলে বহু সাংবাদিকের মৃত্যু হয়েছে। প্রায় প্রতি অঞ্চলে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব আয়োজিত এক সভায় সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। তখনই তাঁর কথায় উঠে আসে এই প্রসঙ্গ। তিনি দাবি করেন, ইউনুসের আমলে সাংবাদিকদের সর্বতোভাবে সমস্যায় পড়তে হয়েছে। মৃত্যুর ঘটনা তো আছেই। পাশাপাশি বহু স্থানেই নির্যাতনের মুখে পড়তে হয়েছে সাংবাদিকদের।

Advertisement

এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মহম্মদ আসাদুজ্জামান বলেছেন, ১৯৭১ সালে জামাতে ইসলামি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে কাজ করেছে, সেটি এখন প্রতিষ্ঠিত সত্য। পার্লামেন্টে আইন পাসের মধ্য দিয়ে এই সত্য প্রতিষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের শৈলকূপায় এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ”জামাতে ইসলামির পূর্বসূরিরা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করেনি, এটা বলার নৈতিক জায়গা আর জামাতের নেই। কারণ এই সংসদে আমরা ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন-২০২৬’ পাস করেছি। সেখানে মুক্তিযোদ্ধার সংজ্ঞা দেওয়া আছে।” আইনমন্ত্রী আরও বলেন, ”শৈলকুপার এই অঙ্গনে একটি অপশক্তি বেহেশতের টিকিট বিক্রির নামে তৎপরতা চালাচ্ছে। এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র হিসেবে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সচেতন হোন। মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে আপনারাই আমার সারথি।”

এদিকে ইউনুসের বিরুদ্ধে আরও অভিযোগ, ৭ সদস্যের ‘কিচেন ক্যাবিনেট’ নিয়ে সরকার চালাতেন তিনি। তারাই সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত। খোদ ইউনুসের উপদেষ্টা মাহফুজ আলম এই অভিযোগ তুলেছেন। সেই সঙ্গেই ইউনুসের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনও দাবি করেছেন, ”অন্তর্বর্তী সরকারের ওই কিচেন ক্যাবিনেটই দেশ চালাত। আমার নিজের দপ্তরের উপরও একাধিক উপদেষ্টার প্রভাব ছিল। স্বাধীনভাবে আমি কাজ করতে পারতাম না।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.