Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Khaleda Zia Health Update

মোদিকে ধন্যবাদ বিএনপির, খালেদা জিয়াকে নিয়ে ‘গুজব’ ওড়ালেন ব্যক্তিগত চিকিৎসক

'চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া', জানাল বিএনপি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২, ২০২৫, ১৫:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২, ২০২৫, ১৫:৩৭

options
link
মোদিকে ধন্যবাদ বিএনপির, খালেদা জিয়াকে নিয়ে ‘গুজব’ ওড়ালেন ব্যক্তিগত চিকিৎসক zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য (Khaleda Zia Health) নিয়ে ‘গুজব’ ছড়াচ্ছে বলে দাবি করলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক। সেই ‘গুজব’ মঙ্গলবার সকালে ঢাকার হাসপাতালের সামনেই সাংবাদিক বৈঠক করে তাঁর চিকিৎসক তথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। বলা ভালো, চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করতে তাঁর অসুবিধা হচ্ছে না। জাহিদ এও জানান, তাঁর চিকিৎসায় তৈরি মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগ রেখে সর্বক্ষণ মায়ের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিচ্ছেন ছেলে তারেক রহমান। এদিকে, ৮০ বছরের বিএনপি সুপ্রিমোর চিকিৎসায় সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক করে খালেদার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ‘‘গত ২৭ তারিখ থেকে সিসিইউতে রয়েছেন খালেদা জিয়া। এখন তিনি ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। অথবা বলা ভালো, ডাক্তারদের পরামর্শ মেন্টেন করতে পারছেন। বাংলাদেশের লাখো কোটি মানুষের দোয়ায় হয়তো এ যাত্রায় সুস্থ হয়ে যাবেন বেগম জিয়া।’’ কিডনি, লিভার, আর্থ্রাইটিস, চোখের সমস্যা-সহ একাধিক শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘ বেশ কয়েকমাস লন্ডনে চিকিৎসাধীন ছিলেন ৮০ বছরের খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর তাঁর প্রবল শ্বাসকষ্ট হওয়ায় ঢাকার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই এখন তাঁর চিকিৎসা চলছে। প্রতি মুহূর্ত কড়া নজরদারিতে রাখা হয়েছে তাঁকে। সোমবার রাত থেকে হাসপাতালের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে, সোমবার অসুস্থ বিএনপির নেত্রীর উদ্দেশে বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জন্য তাঁর অবদান অনস্বীকার্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভারত সবরকম সহায়তা করতে প্রস্তুত।’ এই সহযোগিতার জন্য মোদিকে ধন্যবাদ জানিয়েছেন খালেদার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি সদস্য ডা. জাহিদ হোসেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.