Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Bangladesh

এবার ৭ হাজার টন ডিজেল গেল বাংলাদেশে, যুদ্ধের বাজারে প্রতিবেশীর পাশে ভারত

সব ঠিক থাকলে বৃহস্পতিবার সকালের মধ্যে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ওয়েল ডিপোর রিসিপ্ট টার্মিনালে সাত হাজার টন ডিজেল এসে পৌঁছাবে। ভারত থেকে সরাসরি ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি আসার ফলে উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবচ্ছিন্ন তেল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৫:১৩

link
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৫:১৩

options
link
এবার ৭ হাজার টন ডিজেল গেল বাংলাদেশে, যুদ্ধের বাজারে প্রতিবেশীর পাশে ভারত zoom
যুদ্ধের মাঝেও প্রতিবেশীর পাশে ভারত।
Advertisement

পশ্চিম এশিয়ায় অস্থিরতা অব্যাহত। এই অবস্থায় দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরিভিত্তিতে ভারতের সাহায্য চেয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই ডাকে সাড়া দিয়ে ফের বাংলাদেশকে ডিজেল পাঠাল ভারত। পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার টন ডিজেল পাঠানোর কাজ শুরু হয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে চলতি মাসে তৃতীয়বার ভারত থেকে ডিজেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।

সব ঠিক থাকলে বৃহস্পতিবার সকালের মধ্যে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ওয়েল ডিপোর রিসিপ্ট টার্মিনালে সাত হাজার টন ডিজেল এসে পৌঁছাবে। ভারত থেকে সরাসরি ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি আসার ফলে উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবচ্ছিন্ন তেল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন্স) কাজী রবিউল আলম আমদানির বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাত আটটা থেকে ভারতের অসমের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিংয়ের কাজ শুরু হয়। প্রায় ৬৫ থেকে ৭০ ঘণ্টা সময় পার করে এই ডিজেল দিনাজপুরের পার্বতীপুরে পৌঁছানোর কথা রয়েছে। আমদানিকৃত এই জ্বালানি পরবর্তীতে পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিন তেল বিপণন কোম্পানির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সরবরাহ করা হবে।

জ্বালানি আমদানির পরিসংখ্যান অনুযায়ী, চলতি এপ্রিলে পাইপলাইনে ১৩ হাজার টন ডিজেল বাংলাদেশে এসেছে। এর মধ্যে ১১ এপ্রিল আট হাজার টন এবং ১৯ এপ্রিল পাঁচ হাজার টন জ্বালানি পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। মাসজুড়ে মোট চারটি পর্যায়ে ভারত থেকে সর্বমোট ২৫ হাজার টন ডিজেল আসার কথা রয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত চারটি চালানে আরও ২২ হাজার টন ডিজেল এসেছিল, যা মিলিয়ে এ বছর আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার টন।

২০১৮ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষর হওয়া চুক্তির ভিত্তিতে ১৩১.৫৭ কিলোমিটার দীর্ঘ এই ভূগর্ভস্থ পাইপলাইন স্থাপন করা হয়। ২০২৩ সালের ১৮ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের মাধ্যমে জ্বালানি তেল আমদানির কার্যক্রম শুরু হয়। চুক্তি অনুযায়ী, ভারত পরবর্তী ১৫ বছর বাংলাদেশে ডিজেল সরবরাহ করবে। বর্তমানে বছরে ২ থেকে ৩ লাখ টন জ্বালানি আমদানির সুযোগ থাকলেও চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে এই পরিমাণ আরও বাড়ানোর সুযোগ রয়েছে। আগে চট্টগ্রাম বা খুলনা থেকে রেল ওয়াগনের মাধ্যমে উত্তরাঞ্চলের ডিপোগুলোতে তেল পৌঁছাতে প্রায় ৬ থেকে ৭ দিন সময় লাগত। পাইপলাইনের মাধ্যমে তেল আসার ফলে কম সময় ও কম খরচে গন্তব্যে পৌঁছচ্ছে তেল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.