Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Bangladesh

বিশ বাঁও জলে বাংলাদেশের নিরাপত্তা! জেল থেকেই ‘চুরি’ গেল হাসিনার প্রাক্তন মন্ত্রীর সোয়েটার

অতীতে ঢাকা-সহ বিভিন্ন জায়গার জেল থেকে বহু অপরাধীর পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৫, ২০:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৫, ২০:৫৩

options
link
বিশ বাঁও জলে বাংলাদেশের নিরাপত্তা! জেল থেকেই ‘চুরি’ গেল হাসিনার প্রাক্তন মন্ত্রীর সোয়েটার zoom
প্রাক্তন আওয়ামি লিগ সরকারের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেখ হাসিনার পতনের পর তাঁর দলের মন্ত্রী-সাংসদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন আওয়ামি লিগ সরকারের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গত বছরের আগস্ট মাস থেকেই তিনি গরাদের পিছনে। তাঁর অভিযোগ, কারাগারে দুটি সোয়েটার হারিয়ে গিয়েছে। ফলে জেল থেকে যেখানে সামান্য একটা সোয়েটার উধাও হয়ে যায়, সেখানে অপরাধীদের কীভাবে আটকে রাখা হবে? নিরাপত্তা নিয়ে উঠছে এমনই প্রশ্ন। অতীতে ঢাকা-সহ বিভিন্ন জায়গার জেল থেকে বহু অপরাধীর পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, গতকাল সোমবার আদালতে দাঁড়িয়েই পলক অভিযোগ করেন, তাঁর কাছে বেশি পোশাক নেই। দুটি সোয়েটার ছিল। কিন্তু সেগুলো হারিয়ে গিয়েছে। আগামী শীতে খুব সমস্যায় পড়তে হবে। তবে বিষয়টি যাচাই করে কারা কর্তৃপক্ষ জানায়, “সোয়েটারগুলো হারিয়ে যায়নি। সোয়েটার-সহ অন্যান্য শীতের কাপড় কারাগারের স্টোররুমেই পাওয়া গিয়েছে। ঢাকার অদূরে গাজিপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুনও জানান, ” পলকের জামাকাপড় একটি ব্যাগে রাখা ছিল। মালিক চিহ্নিত না হওয়ায় সেটি ফের স্টোরে রাখা হয়।”

Advertisement

তদন্তে জানা যায়, সম্প্রতি পলকের স্ত্রী কারাগারে সাক্ষাৎ করতে গেলে, পলক নিজের কিছু শীতের কাপড় নিরাপত্তারক্ষীর কাছে স্ত্রীর হাতে দেওয়ার জন্য দেন। পরে অসাবধানতাবশত ব্যাগটি পড়ে যায়। আদালতে অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে কারা তত্ত্বাবধায়ক বলেন, “আলোচনায় থাকার পলক উদ্ভট সব দাবি করে থাকেন। সোয়েটার হারানোর অভিযোগ তারই একটি উদাহরণ। কারাগারে বন্দির কোনও জিনিস হারানোর সুযোগ নেই।” এদিকে, পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন দাবি করেন, তাঁর মক্কেল ডিভিশনের সুযোগ পাচ্ছেন না। কিন্তু কারা তত্ত্বাবধায়ক বলেন, “পলক প্রথম শ্রেণির কারাবন্দি হিসেবে নিয়ম অনুযায়ী সব সুযোগ-সুবিধাই পাচ্ছেন। তাঁর আইনজীবীর বক্তব্য সঠিক নয়।” উল্লেখ্য, গত বছরের ১৪ আগস্ট গ্রেপ্তার হন পলক। তাঁর বিরুদ্ধে ছয়টি মামলায় মোট ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.