Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Muhammad Yunus

‘কিচেন ক্যাবিনেট চালাতেন ইউনুস’, এবার ‘অপশাসনে’র পর্দাফাঁস প্রাক্তন বিদেশ উপদেষ্টার

সোমবার বাংলাদেশের সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তৌহিদ বলেন, "অন্তর্বর্তী সরকারের ওই কিচেন ক্যাবিনেটই দেশ চালাত। আমার নিজের দপ্তরের উপরও একাধিক উপদেষ্টার প্রভাব ছিল। স্বাধীনভাবে আমি কাজ করতে পারতাম না। সেই কারণেই আমি  তিনবার পদত্যাগেরও সিদ্ধান্ত নিই। কিন্তু তা গৃহীত হয়নি।"

সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ২২:৩২

link
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ২২:৩২

options
link
‘কিচেন ক্যাবিনেট চালাতেন ইউনুস’, এবার ‘অপশাসনে’র পর্দাফাঁস প্রাক্তন বিদেশ উপদেষ্টার zoom
মহম্মদ ইউনুস। ছবি: সংগৃহীত।
Advertisement

তিনদিন আগেই মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তাঁরই উপদেষ্টা মাহফুজ আলম। এবার একই সুর শোনা গেল তাঁর বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের গলায়। তাঁর অভিযোগ, ৭ সদস্যের ‘কিচেন ক্যাবিনেট’ নিয়ে সরকার চালাতেন ইউনুস। তারাই সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত।

সোমবার বাংলাদেশের সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তৌহিদ বলেন, “অন্তর্বর্তী সরকারের ওই কিচেন ক্যাবিনেটই দেশ চালাত। আমার নিজের দপ্তরের উপরও একাধিক উপদেষ্টার প্রভাব ছিল। স্বাধীনভাবে আমি কাজ করতে পারতাম না। সেই কারণেই আমি  তিনবার পদত্যাগেরও সিদ্ধান্ত নিই। কিন্তু তা গৃহীত হয়নি।” তিনি আরও বলেন, “আমরা প্রত্যাশার এক বড় অংশ পূরণ হয়নি। কোনও কারণে একবার আমাকে সেই কিচেন ক্যাবিনেটের বৈঠকে যেতে হয়েছিল। পরে আমি জানতে পারি, প্রতি সপ্তাহেই বৈঠকটি বসত।
ভোটের মাত্র তিন দিন আগে অন্তর্বর্তী সরকার আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছিল, সে বিষয়ে বিদেশ মন্ত্রক অন্ধকারে ছিল। বিষয়টিতে যুক্ত ছিল বাণিজ্য মন্ত্রক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

Advertisement

তৌহিদের মতে, আওয়ামি লিগ রাজনীতির ময়দান থেকে এখনও ছিটকে যায়নি। তারা আবার ফিরে আসতে পারে। আগামী নির্বাচনও তারা অংশ নেবে। তবে বর্তমান বিএনপি সরকারকে
নিয়ে এখনই মূল্যায়ন করতে নারাজ প্রাক্তন বিদেশ উপদেষ্টা। তাঁর কথায়, “আমেরিকা-চিন-ভারতকে সামলানোই এখন বড় চ্যালেঞ্জ।” অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানে ‘ডিপ স্টেট’ সক্রিয় ছিল কি না, সেই প্রশ্নেও করা হয় তৌহিদকে। জবাবে তিনি বলেন, “ডিপ স্টেট পৃথিবীতে সব ঘটনার সঙ্গেই জড়িত থাকে। তবে তা স্রোতের বিপক্ষে নয়।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.