বিশ্বকাপে বুঁদ বিশ্ব। এর মধ্যে উপমহাদেশের ছবিটা অদ্ভুত। এই অঞ্চলের কোনও দেশ না খেললেও বিশ্বকাপ-পাগলামি এখানেও কম নেই। প্রতিবেশী দেশ বাংলাদেশে সেই উন্মাদনা প্রতিবারই নতুন নতুন মাত্রা পায়। এমনকী, খুনোখুনিও ঘটতে থাকে। কিন্তু এবার দেখা যাচ্ছে আরেক দৃশ্যও। রাজধানী ঢাকা-সহ দেশের প্রায় সর্বত্রই দেখা যাচ্ছে সাদা-কালো কালেমা পতাকা। যে পতাকার সঙ্গে মিল রয়েছে আইএস, আল কায়দার মতো জঙ্গি দলের পতাকার। এই ধরনের পতাকা নিয়ে বাইক মিছিল হচ্ছে! আবার রাস্তার ধারে সারি সারি এই ধরনের পতাকাও দেখা যাচ্ছে। প্রশ্ন উঠছে, কীভাবে প্রকাশ্যে এভাবে জঙ্গি দলের পতাকা নিয়ে মিছিল হতে পারে?
প্রথমবার এমন পতাকা দেখা গিয়েছিল ১৭ জুন, ঢাকায়। সাদার উপরে কালো রঙের আরবি হরফে লেখা পতাকা ঘিরে চর্চা শুরু হয় নেটদুনিয়ায়। এরপর একে একে মিরপুর, চট্টগ্রাম, ফরিদপুর, পাবনা- সর্বত্র দৃশ্যমান হতে থাকে ওই পতাকা। কিন্তু কেন বিশ্বকাপের মাঝে এমন পতাকা নিয়ে মিছিল হচ্ছে? জানা গিয়েছে, ‘আল কোরানের দারস’ নামের ফেসবুক পেজে এক ব্যক্তি দাবি করেন, ‘এটা যদি সন্ত্রাসবাদ হয়ে থাকে, তা হলে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকাও নামাতে হবে।’ কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পতাকা বিক্রি এবং প্রচার করার কথাও জানা গিয়েছে।
আরও পড়ুন:
Bangladesh 🇧🇩 is going backwards fast with these white TTA flags everywhere. Pushing extremism will only bring more poverty, violence and failure to your country. Stop copying Taliban style and focus on education and progress instead of destroying your future with blind… pic.twitter.com/hpUfA2u3zX
— True Patriot (@TruePatriot7868) June 29, 2026
মোটামুটি দু’ধরনের পতাকা দেখা যাচ্ছে। যার একটি ধরন মেলে তালিবানদের সঙ্গে। অন্য ধরনের পতাকায় আইএস, আল কায়দার ধাঁচ। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রবণতা বিপজ্জনক। এতে গোটা বিশ্বের কাছে খারাপ ধারণা তৈরি হবে বাংলাদেশ নিয়ে। ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশ গোয়েন্দা বিভাগের উচিত এই নিয়ে বিস্তারিত তদন্ত করা। কিন্তু শেষখবর পাওয়া পর্যন্ত তেমন কোনও পদক্ষেপের কথা জানা যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চেতলা অগ্রণীর দুর্গাপুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী! চক্ষুদান করবেন?
-
রাষ্ট্রপতি সফরে প্রোটোকল ভঙ্গ, অভিযুক্ত আমলাকে ‘রিলিজ’ নবান্নের
-
প্রণব রায়ের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ সিএবি’তে, পঙ্কজ-পুত্রের পালটা, ‘সব অপপ্রচার’
-
‘দরিদ্র সেবাই শিবের পুজো’, বিবেকানন্দের মন্ত্রে স্বেচ্ছাসেবী সংস্থা খুললেন জীতু
-
আমেরিকায় জন্মালেই মার্কিন নাগরিক, ট্রাম্পকে ধাক্কা দিয়ে ১৫৬ বছরের পুরনো আইন বহাল সুপ্রিম কোর্টের