স্টাফ রিপোর্টার: একাত্তরের গণহত্যা ভুলে পাকিস্তানকে আলিঙ্গন করছে মহম্মদ ইউনুসের ‘নতুন’ বাংলাদেশ। ভারতের অপারেশন সিঁদুর নিয়ে যা চলছে পদ্মাপাড়ে তা দেখলে অবাক হতে হয়। অথচ ১৯৭১ সালে ৩ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন করার জন্যই বিমান বাহিনী নিয়ে পাকিস্তানে উপর কার্পেট বম্বিং করিয়েছিলেন। পহেলগাঁও হামলার বদলা নিতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে ভারতীয় ক্ষেপণাস্ত্র। কিন্তু এই খবর নিয়ে রীতিমত কুৎসা করছে বাংলাদেশের কয়েকটি চ্যানেল!
জানা গিয়েছে, একাত্তর, যমুনা টিভি, চ্যানেল ২৪-এর মত পরিচিত টিভি চ্যানেল বুধবার দিনভর জোর কদমে ভারতবিরোধী ভুয়ো খবর প্রচার করেছে। রাতে ফেসবুক পেজেও ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস ও সাদা পতাকা উড়িয়ে নাকি কাশ্মীরে পরাজয় স্বীকার করেছে এমন খবরও যমুনা টিভি প্রচার করেছে। একাত্তর টিভি তো ভারতীয় বিমান বাহিনীকে বিশ্বের দুর্বলতম সেনা বলে কটূক্তি করেছে। পাকিস্তান যুদ্ধবিমান ধ্বংস করে দেওয়ায় রাতের ঘুম চলে গিয়েছে বলে তীব্র সমালোচনা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
এদিকে, ভারত পাকিস্তানে নিরীহ শিশু ও মহিলাদের হত্যা করছে বলেও ভুয়ো ছবি দিয়ে প্রচার করছে বাংলাদেশি ইউটিউব চ্যানেল। অথচ একবারও এক সেকেন্ডের জন্য পহেলগাঁও জঙ্গি হামলার কথা উল্লেখ করেনি তারা। বলেনি ২৬ পর্যটক হত্যার কথা। সেই কারণে কেন্দ্রীয় সরকারের কাছে, অবিলম্বে পাকিস্তানের টিভি, ইউটিউব এবং সোশাল মিডিয়ায় বাংলাদেশি টিভি চ্যানেলের পেজ বন্ধের দাবি করেছেন ভারতীয় নেটিজেনরা। তাঁরা বলছেন, উগ্র ভারত বিরোধী প্রচারে পাকিস্তানের হয়ে আসরে নেমেছে বাংলাদেশের ইউটিউব এবং টিভি চ্যানেলগুলো।
উল্লেখ্য, কয়েকদিন আগেই বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান ফেসবুকে বলেন, ‘যদি পাকিস্তানের উপর ভারত হামলা চায় তাহলে বাংলাদেশের উচিত ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলো দখল করে নেওয়া। আমার মনে এই সময় যৌথ সামরিক অভিযানের জন্য চিনের সঙ্গে আলোচনায় বসা।’ মজলুর রহমান বর্ডার গার্ড বাংলাদেশের প্রধান ছিলেন। বর্তমানে ইউনুসের সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভালো। ঘনিষ্ঠ সহযোগী। হাসিনা পরবর্তী সময় ‘নতুন’ বাংলাদেশে জাঁকিয়ে বসার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান আর চিন।
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য

