Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Bangladesh

ঢাকা-ইসলামাবাদ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক, পাকিস্তানের চাল আমদানি! তারেক জমানাতেও পাক ঘনিষ্ঠতা

এদিকে খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল আমদানি করতে চলেছে বাংলাদেশ।

সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ২১:৩৭

link
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ২১:৩৭

options
link
ঢাকা-ইসলামাবাদ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক, পাকিস্তানের চাল আমদানি! তারেক জমানাতেও পাক ঘনিষ্ঠতা zoom
হাসিনার পতনের পরেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরালো হয় বাংলাদশের।
Advertisement

মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের পাকিস্তানি ঘনিষ্ঠতার সূত্রপাত। তারেক রহমান জমানাতেও তা অব্যাহত। ৭ জুলাই, মঙ্গলবার নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠক করলেন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। অন্যদিকে জিটুজি চুক্তির মাধ্যমে পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল আমদানি করতে চলেছে বাংলাদেশ।

ইসলামাবাদ-ঢাকা বৈঠকে বাংলাদেশের তরফে নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাকিস্তান প্রতিনিধি দলের পক্ষে ছিলেন দেশটির স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভি। জানা গিয়েছে, দ্বিপক্ষীয় বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা ছাড়াও মাদক চোরাচালান প্রতিরোধ, নগর নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট-সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এই বৈঠকের বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দুই দেশের অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও অংশীদারত্বের ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় ঢাকা।

Advertisement

এদিকে খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল আমদানি করতে চলেছে বাংলাদেশ। সরকারি খাদ্য মজুত শক্তিশালী করা, অভ্যন্তরীণ চালের বাজার স্থিতিশীল রাখা এবং ভবিষ্যতের চাহিদা মেটাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি জুলাই মাসেই এই সংক্রান্ত চুক্তি সই করার কথা রয়েছে। তবে অতীতে ইইউ পাকিস্তানি চালের চালান ফেরত পাঠানোয় বাংলাদেশের এই আমদানি পরিকল্পনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

প্রসঙ্গত, হাসিনাবিহীন বাংলাদেশের পাকিস্তান সম্পর্ক জোরালো হয়। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে। এরপর মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন
অন্তবর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে উদ্যোগী হয়। দুই দেশের মধ্যে বন্ধ
থাকা বিমান চলাচল শুরু হয়। সঙ্কটে থাকা সত্বেও পাকিস্তান থেকে কয়েক দফায়
খাদ্যপণ্য বাংলাদেশে পৌঁছায়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.