Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Bangladesh

‘ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’কে নিয়ে ব্যাপক উন্মাদনা, ইদের বাংলাদেশে চর্চায় দুই মহিষ

গায়ের রং গোলাপি, মাথায় বিশেষ ছাঁটের সোনালি চুল। এক ঝলকে দেখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অদ্ভুত মিল খুঁজে পাবেন আপনিও। তবে এ কোনও মানুষ নয়, এক চারপেয়ে মহিষ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৫:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৫:৫৫

options
link
‘ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’কে নিয়ে ব্যাপক উন্মাদনা, ইদের বাংলাদেশে চর্চায় দুই মহিষ zoom
খামারে 'ট্রাম্পে'র পরিচর্যায় কর্মীরা।
Advertisement

গায়ের রং গোলাপি, মাথায় বিশেষ ছাঁটের সোনালি চুল। এক ঝলকে দেখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অদ্ভুত মিল খুঁজে পাবেন আপনিও। তবে এ কোনও মানুষ নয়, এক চারপেয়ে মহিষ। ইদের আগে এই অদ্ভুত দর্শন মহিষকে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে বাংলাদেশে। মহিষটিকে একঝলক দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শয়ে শয়ে মানুষ। শুধু ট্রাম্প নয়, সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আরও একটি মহিষ। ইজরায়েলের প্রধানমন্ত্রীর নামে এর নাম রাখা হয়েছে নেতানিয়াহু।

জানা গিয়েছে, বাংলাদেশের নারায়ণগঞ্জে এসএস ক্যাটেল নামের এক খামারে বাস অ্যালবিনো প্রজাতির মহিষ নেতানিয়াহুর। সোশাল মিডিয়ায় মহিষটি ব্যাপক ভাইরাল হতেই ঢাকার এক ব্যবসায়ী ৬ লক্ষ টাকার বিনিময়ে ৭৫০ কেজির এই মহিষটিকে কিনে নিয়ে যান কোরবানির উদ্দেশে। পাশাপাশি নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় রাবেয়া এগ্রো ফার্মে পালিত হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নামের অ্যালবিনো জাতের মহিষটি। এর গায়ের রং গোলাপি, মাথায় একেবারে ট্রাম্প ছাঁটের সোনালি চুল। ৭০০ কেজি ওজনের এই মহিষটি বিক্রি হয়ে গেলেও সেটি এখনও খামারেই রয়েছে।

Advertisement

গায়ের রং গোলাপি মাথায় একেবারে ট্রাম্প ছাঁটের সোনালি চুল। ৭০০ কেজি ওজনের এই মহিষটি বিক্রি হয়ে গেলেও সেটি এখনও খামারেই রয়েছে।

দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাদৃশ্যের পাশাপাশি নামকরণের নেপথ্যে রয়েছে তাদের আচরণগত বৈশিষ্ট্যও। নেতানিয়াহুর খামারের এক কর্মী বলেন, মহিষটি আচরণগতভাবে অত্যন্ত দুষ্টু প্রকৃতির। তার এই আচরণের জন্যই নাম। তবে ডোনাল্ড ট্রাম্পের খামারের কর্মী বলেন, তাঁদের মহিষটি অত্যন্ত শান্ত প্রকৃতির। কিন্তু দেখতে হুবহু ট্রাম্পের মতো তাই মার্কিন প্রেসিডেন্টের নামে এই নাম রাখা হয়েছে। তবে মহিষটি যে সোশাল মিডিয়ায় এতটা ভাইরাল হয়ে উঠবে তা বুঝতে পারেননি তাঁরাও। সোশাল মিডিয়াতেও মজার মজার মিল ছড়িয়ে পড়েছে মহিষ দুটিকে নিয়ে। প্রতিদিন দলে দলে মানুষ আসছেন মহিষটি দেখতে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.