মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে প্রায় ৪০ দিন ধরে আটকে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। কিন্তু একাধিকবার অনুরোধের পরও জাহাজটিকে হরমুজ প্রণালী পারের অনুমতি দিল না ইরান।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, গত বুধবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে জাহাজটি হরমুজের উদ্দেশে রওনা দিয়েছিল। প্রায় ৪০ ঘণ্টা পর শুক্রবার সকালে সেটি পৌঁছয় হরমুজের কাছে। এরপর যুদ্ধবিধ্বস্ত এই জলপথ পেরনোর জন্য ইরান সরকারের কাছে একাধিকবার অনুমতি চায় বাংলাদেশ। কিন্তু তা খারিজ করে দেয় তেহরান। ফলে জাহাজটি তার অভিমুখ ঘুরিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর শারজা বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়।
আরও পড়ুন:
মাহমুদুল বলেন, “ইরান সরকারের নির্দেশিকা মেনে হরমুজ পারের অনুমতি চাওয়া হয়েছিল। তবে তারা তা প্রত্যাখ্যান করেছে। কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে অনুমতি আদায়ের চেষ্টা চলছে। জাহাজটি এখনও হরমুজের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনা করে সেটিকে শারজার বন্দরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুত রয়েছে। নাবিকদের মনোবল শক্ত রাখার জন্য আমরা ইতিমধ্যে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করেছি। এ ছাড়াও আরও বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব