বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে খাদ্য বাজেটে কাটছাঁট। এক লাফে কমল ৮০ শতাংশ। দুপুর এবং বিকেলের খাবার মিলিয়ে এখন মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। এমনটাই জানালেন তারেকের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডঃ জাহেদ উর রহমান।
বুধবার সমাজমাধ্যমে একটি পোস্টে জাহেদ লেখেন, ‘নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (নোয়াব)-এর প্রতিনিধিদের সঙ্গে আজ প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। মধ্যাহ্নভোজে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজা, ডিম সেদ্ধ, ডাল এবং দই। এখন প্রধানমন্ত্রীর কার্যলয়ে দুপুর এবং বিকেলের খাবার মিলিয়ে মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। আগে যা ৫ গুণেরও বেশি ছিল।’
আরও পড়ুন:
এর আগে মঙ্গলবার নোয়াব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তারেক। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে নোয়াবের প্রতিনিধিরা সংবাদপত্রের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। গভীরভাবে সেই সমস্ত সমস্যার কথা শোনেন তারেক। সূত্রের খবর, বেশ কিছু বিষয়ে তিনি নোয়াবের প্রতিনিধিদের সঙ্গে সহমতও পোষণ করেছেন। গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানান, তিনি পূর্ববর্তী সরকারগুলির নীতি অনুসরণ না করে উদার গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে চান। তাঁর এই অবস্থানকে ইতিবাচক হিসাবেই দেখছেন নোয়াব কর্তারা। এছাড়া সাংবাদিক গ্রেপ্তার নিয়েও মুখ খোলেন তারেক। তিনি বলেন, “কেউ অন্যায়ভাবে কারাবন্দি বা হেনস্তার শিকার হয়ে থাকলে, তা খতিয়ে দেখা হবে।”
সর্বশেষ খবর
-
‘নাতির নাম তৈমুর, বন্দে মাতরম নিয়ে বলা আপনার শোভা পায় না’, শর্মিলাকে চরম তোপ শমীকের
-
বাঁধ ভেঙে বানভাসি ১৫ গ্রাম, নৌকাতেই আতঙ্কের দিন-রাত্রি শয়ে শয়ে মানুষের!
-
মুড়ি-মুড়কির মতো ‘দানধ্যান’, অন্নপূর্ণা বিক্ষোভে তৃণমূলকেই দুষলেন দিলীপ
-
আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে কলকাতাবাসীকে! রবিবার থেকে দুর্যোগের হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে
-
নবভারত নির্মাণের রাস্তা দেখাতে পারে, অরোভিল হোক জেন জি-র প্রেরণা!