Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Ridhika Ridi

প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ঝগড়া চলাকালীনই চরম সিদ্ধান্ত বাংলাদেশের মডেলের!

শনিবার সকালে রিধিকা রিধি নামে ওই মডেলের মৃতদেহ উদ্ধারের পর গ্রেপ্তার হন তাঁর প্রেমিক ব্যবসায়ী।

সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১৯:১৮

link
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১৯:১৮

options
link
প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ঝগড়া চলাকালীনই চরম সিদ্ধান্ত বাংলাদেশের মডেলের! zoom
বাংলাদেশে অস্বাভাবিক মৃত্যু মডেল রিধিকা রিধির, গ্রেপ্তার প্রেমিক।ছবি: সংগৃহীত
Advertisement

প্রেমিকের সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি চলছিল। উত্তেজনা ক্রমশ বাড়তে থাকলে চরম সিদ্ধান্তের পথে হাঁটেন বাংলাদেশের মডেল! ঢাকার বসুন্ধরায় তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। রিধিকা রিধি (Ridhika Ridi) নামে ওই মডেলের এহেন অস্বাভাবিক মৃত্যুতে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনিই রিধিকার প্রেমিক বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। মডেলিং ছাড়াও সম্প্রতি রিধিকা বেশ কিছু নাটকে অভিনয় করছিলেন। তাঁর আচমকা মৃত্যুতে শোকাহত সহকর্মীরা। সকলের মনে প্রশ্ন, কেন এই চরম সিদ্ধান্ত নিতে হল রিধিকাকে?

Alongside modelling, Ridhika Ridi also acted in several dramas
মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকেও অভিনয় করেছিলেন রিধিকা, ছবি: সংগৃহীত

ঢাকার অভিজাত বসুন্ধরা এলাকার একটি আবাসনে ভাড়া থাকতেন তরুণী মডেল রিধিকা। শনিবার সকালে তাঁর ফ্ল্যাটে নিজের ঘর থেকেই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। ভাটারা থানার পুলিশ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা রিধিকাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি তদন্তে নামে পুলিশ। প্রাথমিকভাবে এর নেপথ্যে এক ব্যবসায়ীর ইন্ধন রয়েছে বলে অভিযোগ ছিল। পরে রাতে তদন্তের স্বার্থে বসুন্ধরা এলাকা থেকেই গ্রেপ্তার করা হয় এক ব্যবসায়ীকে। তিনিই রিধিকার প্রেমিক বলে মনে করা হচ্ছে। এমনই জানিয়েছেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম।

Advertisement

পুলিশ জানিয়েছে, রিধির পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, এক ব্যক্তির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থায় রিধি আত্মহত্যা করেন। এই ঘটনায় রিধিকা রিধির মা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন রিধি। তাঁর আসল নাম লিনা আখতার। বিনোদন জগতে এসে রিধিকা রিধি নামগ্রহণ করেছিলেন। তাঁর অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.