১১ বছরের বালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এর জেরে বালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে খবর। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। গোটা ঘটনায় নিন্দায় ঝড় উঠেছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষকের নাম আমান উল্লা সাগর। অভিযোগ, নানা অছিলায় তিনি ওই বালিকার গায়ে হাত দিতেন। শুধু তা-ই নয়, তিনি নির্যাতিতার গোপনাঙ্গেও হাত দিতেন। গত বছর নভেম্বর মাসে ওই বালিকাকে আমান ধর্ষণ করেন বলে অভিযোগ। পাশাপাশি, ঘটনাটি যাতে জানাজানি না হয় তাই জন্য হুমকিও দেন তিনি। প্রায় ছ’মাস পর গত মঙ্গলবার বিষয়টি প্রকাশ্য়ে এসেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত। গ্রেপ্তারও করা হয়েছে অভিযুক্তকে। বর্তমানে নির্যাতিতা ৬ মাসের অন্তঃসত্ত্বা। জানা গিয়েছে, বালিকাটির মা নির্যাতিতাকে জিজ্ঞাসাবাদের পরই গোটা বিষয়টি জানতে পারেন।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, যে চিকিৎসক নির্যাতিতাকে দেখছেন তাঁকেও বিভিন্ন রকম হুমকি দেওয়া হচ্ছে। তার মধ্যে রয়েছে প্রাণনাশের হুমকিও। চিকিৎসক জানিয়েছেন, অন্তঃসত্ত্বা বালিকাটির গর্ভে থাকা শিশুর বয়স প্রায় ২৭ সপ্তাহের বেশি। এই পরিস্থিতিতে গর্ভপাত করালে বালিকাটির প্রাণ সংশয় ঘটতে পারে।
সর্বশেষ খবর
-
‘ফুটবল মহাকাব্য হলে, আপনি কর্ণ, যুদ্ধবিধ্বস্ত ক্রোয়েশিয়ার আলো’, লুকা মদ্রিচকে খোলা চিঠি
-
গোল করে নজির, বিশ্বকাপ স্বপ্নে এগোলেন রোনাল্ডো, ‘বন্ধু’র কাছে হেরে বিদায় মদ্রিচের
-
লাইফ বিগিনস অ্যাট ৪০… গোল করে বিশ্বকাপে জোড়া ইতিহাস রোনাল্ডোর
-
টিকিটাকায় ধরাশায়ী অস্ট্রিয়া, দুর্বার গতিতে বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেন
-
মিড ডে মিলের মাংস দিয়ে স্যারের বিবাহ বার্ষিকীর ভোজ! শান্তিপুরের স্কুলে তুমুল শোরগোল