Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৭ জুন ২০২৬
BJP

বাংলাদেশে খাতা খুলল বিজেপি! একটি আসনে বিপুল ভোটে জিতে চর্চায় দল

গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ২৯৯টি আসনে নির্বাচন সম্পন্ন হওয়ার পর ২৯৭টি আসনের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। সেই ফলাফল অনুযায়ী বিএনপি এবং তার সহযোগী দলগুলি ২১২টি আসন জিতেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ২১:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ২১:২৮

options
link
বাংলাদেশে খাতা খুলল বিজেপি! একটি আসনে বিপুল ভোটে জিতে চর্চায় দল zoom
বাংলাদেশে একটি আসনে বিপুল ভোটে জয় বিজেপির। ফাইল ছবি

বাংলাদেশের জাতীয় নির্বাচনে খাতা খুলল বিজেপি! ২৯৯ আসনের বাংলাদেশে একটি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছে এই দল। তবে নাম ‘বিজেপি’ হলেও ভারতের শাসকদল ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনও যোগ নেই এই দলের। শুধুমাত্র নামের আশ্চর্য মিলের জেরে সোশাল মিডিয়ায় রীতিমতো চর্চার উঠে এল ‘বাংলাদেশ জাতীয় পার্টি’ (বিজেপি)।

গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ২৯৯টি আসনে নির্বাচন সম্পন্ন হওয়ার পর ২৯৭টি আসনের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। সেই ফলাফল অনুযায়ী বিএনপি এবং তার সহযোগী দলগুলি ২১২টি আসন জিতেছে। বিএনপি একাই ২০৯টি আসন। বিএনপির জোটসঙ্গী ছিল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন এবং গণ অধিকার পরিষদ একটি করে আসন পেয়েছে। ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী হয়েছিলেন আন্দলিভ রহমান পার্থ। নির্বাচনে তিনি পেয়েছেন ১ লক্ষ ৫ হাজার ৫৪৩টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাতের মহম্মদ নজরুল ইসলাম। তিনি পেয়েছেন ৭৫ হাজার ৩৩৭ ভোট।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী হয়েছিলেন আন্দলিভ রহমান পার্থ। নির্বাচনে তিনি পেয়েছেন ১ লক্ষ ৫ হাজার ৫৪৩টি ভোট।

জানা যাচ্ছে, রাজনীতি করার পাশাপাশি পার্থ পেশায় একজন শিক্ষাবিদ ও আইনজীবী। ঢাকার ব্রিটিশ স্কুল অব ল’র অধ্যক্ষ তিনি। ভোলা-১ কেন্দ্র থেকে জিতে বাংলাদেশের সংসদে জায়গা পাচ্ছেন তিনি। নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রার্থী। নিজের কেন্দ্রকে তিলোত্তলা হিসেবে গড়ে তোলার পাশাপাশি ভোলা-বরিশাল সেতু তৈরি ও নিজের কেন্দ্রে মেডিক্যাল কলেজ গড়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি মাদকের অপব্যবহার রোধ এবং জেলার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে স্বাস্থ্যসেবা উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রার্থী। তারই সুফল হিসেবে এবারের নির্বাচনে জয়ী হয়েছেন পার্থ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.