Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Bangladesh

ইউনুসের অদূরদর্শিতায় হামের কবলে বাংলাদেশ! পরপর শিশুমৃত্যুতে আবেগঘন বার্তা সাকিবের

শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সময়মতো টিকা নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ২১:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ২১:২৫

options
link
ইউনুসের অদূরদর্শিতায় হামের কবলে বাংলাদেশ! পরপর শিশুমৃত্যুতে আবেগঘন বার্তা সাকিবের zoom
প্রতীকী ছবি

বাংলাদেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সেদেশে আরও ৬টি শিশু মারা গেছে। সারা দেশে আরও ১ হাজার ৩৪১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরে এই নিয়ে ৪১৫ শিশুর মৃত্যুর খবর মিলেছে। রবিবার মারা গিয়েছিল ১১টি শিশু। এর এক সপ্তাহে আগে একদিনে সর্বোচ্চ ১৭ শিশু মারা যায়। এই পরিস্থিতিতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।

ফেসবুকে একটি পোস্টে তিনি প্রয়াত শিশুদের স্মরণ করে তিনি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। সাকিব লিখেছেন, ‘শিশুর হাসিতে যে পৃথিবী বেঁচে থাকে, সেই পৃথিবীর কিছু আলো আজ হামের প্রকোপে নিভে গেছে। হারিয়ে যাওয়া প্রতিটি কোমল প্রাণের প্রতি গভীর শোক ও প্রার্থনা।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হামে শিশুমৃত্যুর জন্য নানা মহল থেকেই অন্তবতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুস ও তাঁর স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমকে দায়ী করা হচ্ছে। ২০২৪ সালে ৮ আগস্ট ক্ষমতা গ্রহণ করার পরই ইউনুস ইউনিসেফের থেকে টিকা কেনা বন্ধ করে ব্যক্তিভাবে টিকা কেনার ব্যবস্থা করেন। টিকা কেনার অব্যবস্থার কারণেই পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসেই টিকা কেনার ব্যবস্থা করেন। কিন্তু ততদিনে পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়ে ব্যাপকভাবে শিশুমৃত্যু ঘটতে শুরু করে দিয়েছে। যে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। বাংলাদেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সময়মতো টিকা নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.