১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সংসদীয় নির্বাচন (Bangladesh Elections)। শেখ হাসিনার দল আওয়ামি লিগের (Awami League) অনুপস্থিতিতে যুযুধান দুই প্রতিপক্ষ বিএনপি ও জামাত শিবির। এই অবস্থায় সামনে আসছে একাধিক জনমত সমীক্ষার রিপোর্ট। সবকটিতেই প্রতিপক্ষ ‘মুক্তিযুদ্ধ বিরোধী’ কট্টরপন্থী জামাতের তুলনায় এগিয়ে বিএনপি। যদিও একটি সমীক্ষায় ভোটের শতাংশের হারে বিএনপিকে (BNP) কড়া টক্কর দিচ্ছে ইসলামপন্থী মৌলবাদী দলটি। শেষ পর্যন্ত জিতবে কারা?
এই বিষয়ে আরও খবর
একটি জনমত সমীক্ষা করেছে ‘এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’ (ইএএসডি)। ৪১,৫০০ ভোটারের মতামতের এই সমীক্ষায় বলা হয়েছে, ৩০০ আসনের জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২০৮ আসনে জয়লাভ করতে পারে। জামাত-এনসিপি-সহ ১১ দলের জোট পেতে পারে সর্বোচ্চ ৪৬টি আসন। এছাড়া জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি এবং নির্দল প্রার্থীরা ১৭টি আসনে জয়লাভ করতে পারেন। এই রিপোর্টে আরও বলা হয়েছে, মহিলা ভোটারদের পছন্দের দল বিএনপি। ৭১ শতাংশ মহিলা তারেক রহমানের দলের প্রতি আস্থা প্রকাশ করেছে।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোম্যাসির সমীক্ষা বলছে, ভোটের শতাংশের হিসাবে জামাতের তুলনায় কিছুটা এগিয়ে বিএনপি। বিএনপি পেতে পারে ৪৪.১ শতাংশ ভোট, সেখানে জামাত পেতে পারে ৪৩.৯ শতাংশ ভোট। অন্য দিকে ন্যাশনাল রিসার্চ সেল-এর সমীক্ষায় দাবি করা হয়েছে, আসন্ন নির্বাচনে ৭৭ শতাংশ ভোট পেয়ে ২২০টি আসনে জয়লাভ করবে বিএনপি। জামাত পেতে পারে ৫৭টি আসন। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ভোটদান পর্বের একদিন পরেই ১৩ ফেব্রুয়ারি ফল ঘোষণা হবে বাংলাদেশের সংসদীয় নির্বাচনের (Bangladesh Elections)।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে আহত ২, জলমগ্ন শহর পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা
-
প্রসেনজিতের বিরুদ্ধে গল্প-চরিত্র চুরির অভিযোগ সুমনের! ‘পেশাগত দায়বদ্ধতা’ শেখার পরামর্শ পরিচালকের
-
কংগ্রেসকে ভোট ১৬ এনডিএ বিধায়কের, কর্নাটকে উলটো ‘খেলা’য় স্তম্ভিত বিজেপি
-
ইলিশ থেকে চিংড়ি, জামাইষষ্ঠীর আগে অগ্নিমূল্য বাজার, মাথায় হাত মধ্যবিত্তের
-
‘৩ দিনে মার্ডার করব’, সলমনের ‘পাকিস্তানি জঙ্গি’ ভক্তর হুমকিতে পুলিশের দ্বারস্থ ‘কালা হিরণ’ প্রযোজককে



