বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তারপর থেকেই তারেক রহমান প্রবল কটাক্ষের শিকার। এনসিপি নেতা থেকে শুরু করে নেটদুনিয়া-সকলেই বিএনপি সুপ্রিমোকে ‘ইঞ্জিনিয়ার’ বলে কটাক্ষ করছেন। সোশাল মিডিয়া ছেয়ে গিয়েছে এই কটাক্ষমূলক পোস্টে। তাঁদের দাবি, ভোটে কারচুপির ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপিকে জয় এনে দিয়েছেন তারেক।
নির্বাচনী হলফনামা অনুযায়ী, খালেদাপুত্রের শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ। কিন্তু ভোটের ফলপ্রকাশের পর থেকে তাঁকে ‘ইঞ্জিনিয়ার’ বলে ডাকছে বাংলাদেশের একাংশ। প্রথম এই কটাক্ষ ছোড়েন এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী। ফেসবুকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। সঙ্গে কটাক্ষ করে বলেন, ‘জাতীয় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ১৩তম ব্যাচে সাফল্যের জন্য শুভেচ্ছা।’ সঙ্গে এআই দিয়ে বানানো ইঞ্জিনিয়াররূপী তারেকের ছবিও পোস্ট করেন।
আরও পড়ুন:
নাসিরুদ্দিনের এই পোস্ট ভাইরাল হয়ে যায়। তারেকের ইঞ্জিনিয়ার অবতারের ছবি দিয়ে নেটিজেনরা বলতে থাকেন, ‘একেবারে সুদক্ষ ইঞ্জিনিয়ারের মতো ভোটে কারচুপি করিয়েছেন তারেক।’ কারওর খোঁচা, ‘১৭ বছর লন্ডনে কাটিয়ে সেখান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তারেক।’ জামাতপন্থীরা ইতিমধ্যেই ৩২টি কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। তাদের দাবি, তারেকের অঙ্গুলিহেলনে ফলাফল প্রকাশের আগেই প্রার্থীদের জয়ী ঘোষণা করে দেওয়া হয়েছে। হিংসা, নারীদের উপর অত্যাচার এসবের মাধ্যমে জনমতকে প্রভাবিত করেছে তারেকের নেতৃত্বাধীন বিএনপি, এই অভিযোগে পথে নেমে বিক্ষোভের ডাকও দিয়েছে জামাত।
তবে হাজারো কটাক্ষের মাঝেও শান্ত থেকেছেন তারেক। ফলপ্রকাশের পর ভোটে কারচুপি নিয়ে প্রশ্নের জবাবে তাঁর দল বলেছে, “জনগণকে ভোট দিতে উৎসাহিত করাই ছিল আমাদের একমাত্র ইঞ্জিনিয়ারিং।” উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদের ২৯৯টি আসনের মধ্যে ২১২টিতে জয়ী হয়েছে বিএনপি। স্বভাবতই সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে তারাই সরকার গড়েছে। তবে কম তাৎপর্যপূর্ণ নয় বালাদেশের গণতান্ত্রিক কাঠামোয় প্রধান বিরোধী দল হিসাবে জামাতের উত্থান। তারা দীর্ঘদিন বাংলাদেশে কট্টরপন্থার রাজনীতি করলেও ভোটের ময়দানে তেমন সুবিধা করতে পারছিল না। যদিও এবারের ভোটে একক ভাবে ৬৮টি এবং ‘জামাত জোট’ ৭৭টি আসন দখল করছে। শতাংশের হিসাবে ৩৮.৫০ শতাংশ ভোট পেয়েছে তারা।
জামাতপন্থীরা ইতিমধ্যেই ৩২টি কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। তাদের দাবি, তারেকের অঙ্গুলিহেলনে ফলাফল প্রকাশের আগেই প্রার্থীদের জয়ী ঘোষণা করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মিড ডে মিলের মাংস দিয়ে স্যারের বিবাহ বার্ষিকীর ভোজ! শান্তিপুরের স্কুলে তুমুল শোরগোল
-
অফিসের ২৫ জনকে পুলিশি হেনস্তা! ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড, দাবি অভিষেকের
-
হোয়াটসঅ্যাপের পরে টেলিগ্রাম, সিগন্যাল! ‘ইউজারনেম’ ফিচার নিয়ে নোটিস কেন্দ্রের
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মতান্তর! বৈঠকে প্রশ্ন একাধিক সাংসদের
-
অ্যাসিড হামলায় কড়া আইনের দাবি, সরব মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি