Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬
Bangladesh

চাইলেই কি মুজিব মোছা যায়! ‘বিপ্লবী’ ছাত্রদের নেতার মুখেই ‘জয় বাংলা’ স্লোগান

বাংলাদেশে কার্যত নিষিদ্ধ হওয়া স্লোগানটি উচ্চারণ করেই 'সরি' বলে মঞ্চ থেকে নেমে গেলেন এনসিপি নেতা শফিজল ইসলাম।

Advertisement
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ২১:১৬

link
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ২১:১৬

options
link
চাইলেই কি মুজিব মোছা যায়! ‘বিপ্লবী’ ছাত্রদের নেতার মুখেই ‘জয় বাংলা’ স্লোগান zoom
হাসিনা-বিরোধী ছাত্রদলের সদস্যের মুখে 'জয় বাংলা' স্লোগান! বৃহস্পতিবার, গাইবান্ধায়

হাসিনা পরবর্তী বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গিয়েছিল বঙ্গবন্ধু মুজিবের ‘জয় বাংলা’ স্লোগান। কিন্তু চাইলেই কি সব মোছা যায়? এই যে হাসিনার কোটাবিরোধী আন্দোলনে নেমে ‘বিপ্লবী’ ছাত্ররা যে দল গড়ে তুলেছিল, সেই দলেরই সদস্যের মুখে শোনা গেল ‘জয় বাংলা’! বৃহস্পতিবার বাংলাদেশের উত্তরাঞ্চলে গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির এক পথসভায় দলের উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম বক্তব্য শেষের পর বলে উঠলেন, ‘খোদা হাফেজ, জয় বাংলা।’ সঙ্গে সঙ্গে অবশ্য ‘সরি’ বলে দ্রুত মঞ্চ থেকে নেমে যান। এনিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে।

৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, শফিজল ইসলাম বলেন, ‘‘আমি সাদুল্লাপুর উপজেলায় জামালপুর ইউনিয়নের নির্বাচনের জন্য বিভিন্ন মানুষের পাড়া–মহল্লায় গিয়ে কথা বলছি। অত্যন্ত সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, আপনারা যদি সহযোগিতা করেন, আশা করি আমাকে কেউ ঠেকাতে পারবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা।’’ পরমুহূর্তেই নিজের ভুল বুঝতে পেরে তিনি ‘সরি সরি’ বলে মঞ্চ থেকে নেমে যান।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহিদ দিবস উপলক্ষে গাইবান্ধা উপজেলা সদরের শহিদ মিনার চত্বরে একটি কর্মসূচির আয়োজন করেছিল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। জুলাই সনদ কার্যকর করার দাবিতে ওই সমাবেশ। সেখানকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, শফিজল ইসলাম বলেন, ‘‘আমি সাদুল্লাপুর উপজেলায় জামালপুর ইউনিয়নের নির্বাচনের জন্য বিভিন্ন মানুষের পাড়া–মহল্লায় গিয়ে কথা বলছি। অত্যন্ত সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, আপনারা যদি সহযোগিতা করেন, আশা করি আমাকে কেউ ঠেকাতে পারবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা।’’ পরমুহূর্তেই নিজের ভুল বুঝতে পেরে তিনি ‘সরি সরি’ বলে মঞ্চ থেকে নেমে যান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর আগে ওই পথসভায় বক্তব্য রেখেছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি, এনসিপির কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান ও সুমাইয়া ফারজানা, এনসিপির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম আরও অনেকে। তাঁদের সকলের সামনে শফিজল ইসলামের ‘জয় বাংলা’ বলা বেশ অস্বস্তিকর। অন্যদিকে, জুলাই সনদ নিয়ে আলোচনায় ছাত্রদের দলকে কাঠগড়ায় তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যই বিরোধীদল জুলাইকে (জুলাই সনদ) ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে, জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারে পরিণত হোক।’’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.