বদলের বাংলাদেশেও প্রতিহিংসার রাজনীতি চলছেই! ২০২৪ সালের সরকারি চাকরিতে সংরক্ষণ বিরোধী গণ-অভ্যুত্থানের সময় রাজধানী ঢাকার মোহম্মদপুরে বিএনপির শাখা সংগঠন ছাত্রদলের কর্মী আশিককে হত্যার চেষ্টা মামলায় এবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট দায়ের করল পুলিশ। পাশাপাশি তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-সহ ৪০ জনের বিরুদ্ধেও চার্জশিট দাখিল করা হয়েছে। তবে অভিযোগের সত্যতা না পাওয়ায় ১২৭ জনকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গিয়েছে, চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় ১৯ জুলাই মোহম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। ওইদিন বিকালে আন্দোলনকারীদের উপর লাঠিপেটা ও গুলিবর্ষণ করা হয় পুলিশের তরফে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান ছাত্রদলের কর্মী শেখ মোহম্মদ আশিক। পরে ‘মৃত ভেবে’ হামলাকারীরা তাঁকে রাস্তায় ফেলে যায়।
আরও পড়ুন:
আশিক হত্যায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি – প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গির কবীর নানক, প্রাক্তন সংসদ সদস্য সাদেক খান, প্রাক্ত কাউন্সিলর আসিফ আহমেদ ও তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলিগ নেতা নাইমুল হাসান রাসেল। মামলা সূত্রে জানা গিয়েছে, চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় ১৯ জুলাই মোহম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। ওইদিন বিকালে আন্দোলনকারীদের উপর লাঠিপেটা ও গুলিবর্ষণ করা হয় পুলিশের তরফে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান ছাত্রদলের কর্মী শেখ মোহম্মদ আশিক। পরে ‘মৃত ভেবে’ হামলাকারীরা তাঁকে রাস্তায় ফেলে যায়।
এই ঘটনায় বাদী হয়ে সে বছরের ২৮ সেপ্টেম্বর মোহম্মদপুর থানায় হত্যার চেষ্টার মামলা দায়ের করেন আশিক। মামলায় শেখ হাসিনা-সহ ১২৯ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও দেড়শ’ জনকে আসামি করা হয়েছিল। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গির কবীর নানক-সহ অন্যদের ষড়যন্ত্র ও পূর্ব-নির্দেশনা অনুযায়ী চার্জশিটে অপর আসামিরা পরস্পর অপরাধমূলক ষড়যন্ত্র করে সারা দেশে ছাত্র-জনতার আন্দোলনকে সহিংসভাবে থামানোর লক্ষ্যে সচেষ্ট ছিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট