Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Bangladesh

হিন্দু বাড়িতে লুটপাট করে আগুন, গৃহকর্তাকে বেধড়ক মার! তারেক জমানাতেও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন

বাংলাদেশের নির্বাচনে আওয়ামি লিগের অনুপস্থিতে সংখ্যালঘুরা মোটের উপর বিএনপিকেই ভোট দিয়েছে। ক্ষমতায় এসেছে প্রয়াত খালেদা জিয়ার দল। এর পরেও এমন কান্ডে পদ্মপারের সংখ্যালঘুরা আতঙ্কিত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৪:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৪:২৩

options
link
হিন্দু বাড়িতে লুটপাট করে আগুন, গৃহকর্তাকে বেধড়ক মার! তারেক জমানাতেও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন zoom
পাড়েরহাট ইউনিয়নের উত্তর বাড়ইখালি গ্রামে দিনেদুপুরে হামলা হয় হিন্দু বাড়িতে।

কট্টরপন্থীদের ঘনিষ্টজন বলে পরিচিত মহম্মদ ইউনুস সরে গিয়েছেন ক্ষমতা থেকে। নির্বাচনে জিতে সরকার গঠন করেছেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। ক্ষমতায় এসেই সৌহার্দ্যের বার্তা দিয়েছিলেন তিনি। এর পরেও বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু নির্যাতনের খবর। দেশটির দক্ষিণাঞ্চলের উপজেলা ইন্দুরকানির পাড়েরহাট ইউনিয়নের উত্তর বাড়ইখালি গ্রামে বুধবার প্রকাশ্যে দিবালোকে হামলা হয় হিন্দু বাড়িতে।

এদিন দুপুর ৩টে নাগাদ ৪৫ বছরের রণজিৎ দাসের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, ঘরে ঢুকে লুটপাট চালিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় বাড়িটিকে। এই কাজে বাঁধা দিত গেলে বাড়ির মালিক রণজিৎ দাসকে নির্মম ভাবে মারধর করা হয়। তাতেই গুরুতর জখম হয়েছেন তিনি। উল্লেখ্য, বাংলাদেশের নির্বাচনে আওয়ামি লিগের অনুপস্থিতে সংখ্যালঘুরা মোটের উপর বিএনপিকেই ভোট দিয়েছে। ক্ষমতায় এসেছে প্রয়াত খালেদা জিয়ার দল। এর পরেও এমন কান্ডে পদ্মপারের সংখ্যালঘুরা আতঙ্কিত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন দুপুর ৩টে নাগাদ ৪৫ বছরের রণজিৎ দাসের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী।

‘আগুন আগুন’ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। স্থানীয়দের সহযোগিতায় আগুন কিছু সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে ঘরের বেশ কিছু আসবাব ও মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। গুরুতর আহত রণজিৎকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। এই বিষয়ে ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ. শামীম হাওলাদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারির চেষ্টা চলছে।

এদিকে ঢাকার অদূরে গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামি লিগ কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে আগুন নেভান। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুন লাগার ভিডিও ও ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ওয়াকিবহাল মহলের বক্তব্যে, বিএনপি ক্ষমতায় এলেও ইউনুসের আমলে আইনশৃঙ্খলায় যে ব্যাপক ঘুণ ধরেছিল, তা এখনও প্রতিফলিত হচ্ছে। বিশেষত গ্রামীণ অঞ্চলে কট্টরপন্থীরা এখনও সক্রিয়। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.