Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬
Bangladesh

তারেক জমানাতেও মৌলবাদীদের দাপট! বাংলাদেশে উড়ল কালেমা খচিত পতাকা

বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার বিকেলে মাদারীপুরের মসজিদ মোড়ে জড়ো হন প্রায় দেড়শো মুসল্লি। অভিযোগ, অনেকের হাতেই ছিল কালেমা খচিত পতাকা।

Advertisement
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ২১:১৬

link
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ২১:১৬

options
link
তারেক জমানাতেও মৌলবাদীদের দাপট! বাংলাদেশে উড়ল কালেমা খচিত পতাকা zoom
কালেমা খচিত পতাকা হাতে বাইক মিছিল।

তারেক রহমানের ‘নতুন’ বাংলাদেশেও মৌলবাদীদের দাপট। বিগত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে উড়ছে কালেমা খচিত বিশেষ পতাকা। গোটা ঘটনাটিকে কেন্দ্র হুলস্থুল পড়ে গিয়েছে। অনলাইনে কালেমা খচিত এই পতাকা বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। ধৃতরা হলেন মহম্মদ নিয়ামক উল্লাহ (২৫) এবং সিদ্দিকি (২৬)।

বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার বিকেলে মাদারীপুরের মসজিদ মোড়ে জড়ো হন প্রায় দেড়শো মুসল্লি। অভিযোগ, অনেকের হাতেই ছিল কালেমা খচিত পতাকা। কোনওটির রঙ কালো, কোনওটির সাদা। কিছুক্ষণ পর মসজিদের সামনে থেকে শুরু হয় মোটরবাইক মিছিল। স্লোগান দিতে দিতে তারা এগিয়ে যায়। ফখরুদ্দিন রাজি নামে এক যুবক ঘোষণা করেন, তাঁরা যে পতাকা নিয়ে মিছিল করেছেন, সেটা ‘মুসলমান পতাকা’। এছাড়া মিছিলে থাকা তরিকুল ইসলাম নামে একজন নিজেকে স্থানীয় একটি মসজিদের ইমাম বলে পরিচয় দেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, শুধু মাদারীপুর নয়, ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সম্প্রতি কালেমা খচিত পতাকা হাতে এই ধরনের মিছিল-সমাবেশ দেখা গিয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা বিষয়টিকে ইসলাম ধর্মের প্রতি ভালোবাসার প্রকাশ বলে দাবি করলেও বিতর্ক পিছু ছাড়ছে না। পতাকার রঙ এবং ডিজাইন দেখে অনেকেই এটিকে সন্ত্রাসবাদী সংগঠনগুলির পতাকার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন।

বাংলাদেশের গুম কমিশনের প্রাক্তন সদস্য তথা মানবাধিকারকর্মী নুর খান লিটন
বলেন, “এখন যেসব পতাকা টাঙানো হচ্ছে, সেগুলোর সঙ্গে জঙ্গি সংগঠনগুলির ব্যবহার করা পতাকার মিল রয়েছে। বাংলাদেশে আগে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরিরের মিছিলেও কালেমা খচিত সাদা ও কালো দুই ধরনের পতাকারই প্রদর্শন দেখা গিয়েছে। কিন্তু বর্তমানে আবার সেই পতাকা দেখা যাচ্ছে, যা উদ্বেগের।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.