সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাগুরায় নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। দোষীদের শাস্তির দাবিতে শনিবার গভীর রাতে বিক্ষোভে শামিল হলেন ঢাকা বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়ারা। ইউনুস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুললেন তাঁরা। স্লোগান উঠল, ‘দফা এক, দাবি এক, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ।’
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। ওইদিন সকালে বাংলাদেশের মাগুরার বাসিন্দা ওই নাবালিকাকে গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিক্য়ালে নিয়ে যায় পরিবার। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয় ঢাকা মেডিক্যালে। এরপরই প্রকাশ্যে আসে নারকীয় ঘটনা। জানা যায়, দিদির শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল ৮ বছরের ওই নাবালিকা। সেখানে বোনের শ্বশুর, ভাসুর ও নাবালিকার জামাইবাবু তাকে ধর্ষণ করে। নাবালিকা আর্তনাদ করলে তার গলা টিপেও ধরে। কিন্তু বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছে নাবালিকা। হাসপাতাল সূত্রে খবর, তার অবস্থা অত্যন্ত সংকটজনক।
এই ঘটনার প্রতিবাদে উত্তাল ইউনুসের বাংলাদেশ। শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন পড়ুয়ারা। স্লোগান ওঠে, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনার সুবিচার না দিতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সুর চড়ালেন আন্দোলনকারীরা। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, মাগুরার ঘটনার প্রতিবাদে সরব গোটা বাংলাদেশ। সোশাল মিডিয়াতেও প্রতিবাদের ঝড় তুলেছেন সকলে।
সর্বশেষ খবর
-
সোশাল মিডিয়ায় আলাপ, ভিনরাজ্যে ‘ধর্ষণে’র শিকার বঙ্গকন্যা, প্রভাব খাটিয়ে জেলমুক্ত যুবক!
-
কঠিন সময়ে অলকাকে বিশেষ বার্তা শানু ও শানের, কী বললেন তাঁরা?
-
ভারতে ঢুকেছিল তিনটি পাকিস্তানি বিমান, এয়ার ইন্ডিয়া বিপত্তির এক সপ্তাহ আগে
-
সারান্ডায় তাড়া খেয়ে বাংলামুখী, ১৪ বছর পর ‘ঘরে’ই আশ্রয় নাকি আত্মসমর্পণ মাওবাদী আকাশের?
-
তারাতলার গুদাম নির্মাণে ‘কুখ্যাত’ আসগর, বিপর্যয়ের বহু আগেই বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছিল বাম কর্মী ইউনিয়ন