Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Chattogram

চট্টগ্রাম বন্দরে জাহাজ ভাঙার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৮ শ্রমিক, আহত আরও ৫

মৃতের সংখ্যা বাড়তে পারে, আশঙ্কা স্থানীয় প্রশাসনের ।

সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৬:৩৩

link
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৬:৩৩

options
link
চট্টগ্রাম বন্দরে জাহাজ ভাঙার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৮ শ্রমিক, আহত আরও ৫ zoom
ছবি: সংগৃহীত।
Advertisement

বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে একটি জাহাজ ভাঙার কারখানায় ভয়ংকর বিস্ফোরণ। এই ঘটনায় ৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষাক্ত গ্যাসে আহত হয়েছেন আরও পাঁচজন শ্রমিক। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো শুক্রবার সকালে শ্রমিকরা ইয়ার্ডে কাজ করছিলেন। বাতিল জাহাজ ভাঙার সময় বিষাক্ত গ্যাস বিস্ফোরণ ঘটে যায়। ফেরদৌস স্টিলে গ্যাস বিস্ফোরণের পর দগ্ধ ও আহতদের হাসপাতালে আনা হয়। যদিও ততক্ষণে ৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীদের সহযোগীতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিস্ফোরণের বিষয়ে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, বিস্ফোরণে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছিল। মনে করা হচ্ছে, তাতেই ৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি বলেন, “পুরনো জাহাজ কাটার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ঠিক কীভাবে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে, তা এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি।”

উল্লেখ্য, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন জাহাজ সংস্থাগুলির পুরনো বাতিল জাহাজ ভারত-বাংলাদেশের বন্দরগুলিতে ভাঙা হয়ে থাকে। ভাঙা জাহাজের অংশ নানা ধরনের কাজে ব্যবহৃত হয়ে থাকে। যদিও এই কাজ রীতিমতো বিপজ্জনক। পুরনো জাহাজে থাকা বিষাক্ত রাসায়নিকে কারণে। ওই রাসায়নিকের কারণেই চট্টগ্রামে বিস্ফোরণ ঘটল।   

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.