বাংলাদেশে মারণ আঘাত হানছে হাম। অব্যাহত শিশুদের মৃত্যুমিছিল। গত চব্বিশ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত শিশু হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে, একটি শিশুর হামে মৃত্যু নিশ্চিত করেছেন চিকিৎসকরা। এই নিয়ে বাংলাদেশে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়াল ৬২৮।
গত চব্বিশ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ঢাকায় মৃত্যু হয়েছে ৩ শিশুর। অন্যদিকে, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিং ও রংপুরে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। শেষ চব্বিশ ঘণ্টায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯২! এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪ শিশু। তাদের মধ্যে ৩৪৬ শিশুই ঢাকার বাসিন্দা। এছাড়াও চট্টগ্রামে ২২১ ও বরিশালে ১৩৪টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়ে ১ হাজার ১৯৪ জন হাসপাতাল থেকে ছুটি পেয়েছে।
প্রসঙ্গত, অভিযোগ উঠেছে ২০২৪ সালে ৮ আগস্ট ক্ষমতা গ্রহণ করার পর আর্থিক সুবিধা পেতে ইউনুস ইউনিসেফের থেকে টিকা কেনা বন্ধ করে ব্যক্তিভাবে টিকা কেনার ব্যবস্থা করেছিলেন। টিকা কেনার অব্যবস্থার কারণে পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। বাংলাদেশে হামের টিকাদান কর্মসূচি বাতিলে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ উল্লেখ করে প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এবং তাঁর উপদেষ্টা পরিষদের সদস্যদের ভূমিকার তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। একইসঙ্গে ইউনুস ছাড়াও প্রাক্তন সব উপদেষ্টা-সহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে আদালতের কাছে।
সর্বশেষ খবর
-
টিকিটাকায় ধরাশায়ী অস্ট্রিয়া, দুর্বার গতিতে বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেন
-
মিড ডে মিলের মাংস দিয়ে স্যারের বিবাহ বার্ষিকীর ভোজ! শান্তিপুরের স্কুলে তুমুল শোরগোল
-
অফিসের ২৫ জনকে পুলিশি হেনস্তা! ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড, দাবি অভিষেকের
-
হোয়াটসঅ্যাপের পরে টেলিগ্রাম, সিগন্যাল! ‘ইউজারনেম’ ফিচার নিয়ে নোটিস কেন্দ্রের
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মতান্তর! বৈঠকে প্রশ্ন একাধিক সাংসদের