Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Measles Outbreak in Bangladesh

হামের ছোবলে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু! বাংলাদেশে মৃত্যুমিছিল ঘিরে বাড়ছে আতঙ্ক

এখনও পর্যন্ত হামের হানায় মারা গিয়েছে ৯৭৩টি শিশু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ১৮:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ১৮:২৮

options
link
হামের ছোবলে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু! বাংলাদেশে মৃত্যুমিছিল ঘিরে বাড়ছে আতঙ্ক zoom
প্রতীকী ছবি।
Advertisement

বাংলাদেশে শিশুমৃত্যুর অপর নাম এখন হাম! সেদেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর মধ্যে ঢাকাতেই মারা গিয়েছে ৫টি শিশু। হিসেব বলছে, গত ১৫ মার্চ থেকে এখনও পর্যন্ত হামের হানায় মারা গিয়েছে ৯৭৩টি শিশু। এদের মধ্যে ৮৭৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গিয়েছিল। বাকি ৯৯ জনের শরীরে নিশ্চিত ভাবেই হামের সংক্রমণ চিহ্নিত করা গিয়েছে।

বাংলাদেশের (Bangladesh) স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬২ জনের শরীরে হামের উপসর্গ দেখা গিয়েছে। যার ফলে গত ৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৫৭ হাজার ৯৯১। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের শরীরে নিশ্চিত ভাবে হামকে চিহ্নিত করা গিয়েছে। ফলে এপর্যন্ত সেদেশে সংখ্যাটা দাঁড়াল ১ লাখ ৩৮ হাজার ৪৪৫। যদিও সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন। 

Advertisement

প্রসঙ্গত, অভিযোগ উঠেছে ২০২৪ সালে ৮ আগস্ট ক্ষমতা গ্রহণ করার পর আর্থিক সুবিধা পেতে ইউনুস ইউনিসেফের থেকে টিকা কেনা বন্ধ করে ব্যক্তিভাবে টিকা কেনার ব্যবস্থা করেছিলেন। টিকা কেনার অব্যবস্থার কারণে পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসেই টিকা কেনার ব্যবস্থা করেন। কিন্তু ততদিনে পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়ে ব্যাপকভাবে শিশুমৃত্যু ঘটতে শুরু করে দিয়েছে। যে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। এই পরিস্থিতিতে ইউনুসের বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই বাড়ছে। বাংলাদেশে হামের টিকাদান কর্মসূচি বাতিলে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ উল্লেখ করে প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এবং তাঁর উপদেষ্টা পরিষদের সদস্যদের ভূমিকার তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.