ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে বাংলাদেশে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার রাতে নৃশংস এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলায়। মৃতের নাম সুষেন চন্দ্র সরকার (৬২)। এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় থেকেই রণক্ষেত্র বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনুস দায়িত্ব নিলেও কট্টরপন্থীদের দাপাদাপি আরও বেড়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, দক্ষিণকান্দা গ্রামের বাসিন্দা সুষেন পেশায় ছিলেন একজন চাল ব্যবসায়ী। সোমবার রাতে তিনি তাঁর দোকানেই ছিলেন। অভিযোগ, রাত ১১টা নাগাদ একদল দুষ্কৃতী সেখানে প্রবেশ করে এবং তাঁর উপর চড়াও হয়। শুরু হয় বাদানুবাদ। এক পর্যায়ে দুষ্কৃতীরা ধারলো অস্ত্র দিয়ে সুষেনকে এলোপাথাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় প্রৌঢ় সেখানেই লুটিয়ে পড়ে। এরপরই দোকানের শাটার বন্ধ করে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। কিন্তু কী কারণে সুষেনকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় থেকেই রণক্ষেত্র বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনুস দায়িত্ব নিলেও কট্টরপন্থীদের দাপাদাপি আরও বেড়েছে। সম্প্রতি ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনায় ব্যাপক ভাঙচুর চালানো হয় সে দেশের সংবাদমাধ্যমের দপ্তরগুলিতে। এমনকী অগ্নিসংযোগও করে দেওয়া হয়। কট্টরপন্থীদের হাত থেকে রেহাই পায়নি বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটও। সেখানেও রাতভর চলে তাণ্ডব। এরপরই সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে গণপিটুনির পর তাঁর দেহ গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। ঘটনায় কেঁপে ওঠে গোটা বিশ্ব। তারপর থেকেই দেশের নানা প্রান্ত থেকে এসেছে সংখ্যালঘুদের উপর হামলার খবর। এই পরিস্থিতিতে ভোটমুখী বাংলাদেশে ফের খুন হলেন এক সংখ্যালঘু যুবক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আজই কলকাতায় পুরসভায় প্রশাসক, কাউন্সিলরদের হাতেই থাকছে সার্টিফিকেট জারির ক্ষমতা
-
মুখে হাসি মধ্যবিত্তের, এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, তবে বড় পতন শেয়ার বাজারে
-
সর্বোচ্চ ব্যবধানে জয়েও হল না লাভ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত
-
ব্রিগেডের জন্যে ২৫০ ডেমনস্ট্রেটর বাছাই, শুরু যোগ দিবসের কাউন্টডাউন
-
ওয়ার্ক ফ্রম হোম কাড়ছে তরুণদের মানসিক শান্তি! সুস্থ থাকার উপায় বাতলালেন বিশেষজ্ঞরা