পদ্মায় উঠল বিরাট ২টি ইলিশ (Bangladesh Hilsa Fish)! ১০ হাজার টাকায় বিকোল সেই রূপোলি শস্য। দুটির মোট ওজন চারকেজি। রসনাতৃপ্তির জন্য তা কেনেন ইতালিপ্রবাসী এক ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের রাজবাড়ির গোয়ালন্দে পদ্মায় জল ও স্রোত কমে গিয়েছে। সেই কারণে সেখানে মৎস্যজীবীদের জালে বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়লেও খুব একটা ধরা পড়ছে না ইলিশ। তবে আজ, বুধবার ভোর ৫টা নাগাদ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্নেশন এলাকায় পদ্মানদীতে জাল ফেলেছিলেন সেকেন হালদার। তাতেই ধরা পড়ে বড় আকারের ওই দুটি ইলিশ। যার একটির ওজন ২ কেজি একশো গ্রাম, অপরটির ওজন এক কেজি নয়শো। মাছদুটি উঠতেই তা নিয়ে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় হালিম সরদারের মাছের আড়তে যান ওই মৎস্যজীবী। নিলামে তোলা হয় মাছদুটি। সেখানেই তা বিক্রি হয়।
আরও পড়ুন:
বাংলাদেশের রাজবাড়ির গোয়ালন্দে পদ্মায় জল ও স্রোত কমে গিয়েছে। সেই কারণে সেখানে মৎস্যজীবীদের জালে বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়লেও খুব একটা ধরা পড়ছে না ইলিশ। এদিন সেখানেই মেলে ইলিশদুটি।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মহ শাহাজাহান শেখ বলেন, “দুই কেজি ১০০ গ্রাম ও এক কেজি ৯০০ গ্রাম ওজনের বড় দুটি ইলিশ নিলামে কিনেছি। পরে অনলাইনে যোগাযোগ করে মুন্সিগঞ্জ জেলা শহর এলাকার ইতালিপ্রবাসী এক ব্যক্তির কাছে ওই দুই ইলিশ মোট দশ হাজার টাকায় বিক্রি করেছি।”
সর্বশেষ খবর
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার
-
মিলবে ৫০ শতাংশ এরিয়ার! রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর
-
‘আকাশ’ থেকে ‘মনোজ’, আত্মসমর্পণের পথে না হেঁটে নতুন নামে আড়াল খুঁজছেন মাওবাদী নেতা
-
রোগ সারাতে বাংলাদেশিদের ভরসা কলকাতাই! দেড় লক্ষ ভিসা আবেদনে মেডিক্যাল ট্যুরিজমে জোয়ার
-
মেসির গায়ে শুকোচ্ছে লেপ-কাঁথা-কম্বল! বিশ্বকাপের মাঝে এ কী অবস্থা সেই ‘বিখ্যাত’ মূর্তির